শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৯ পিএম, ২০২৩-০৩-১৩
মিজানুর রহমান, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯ মাস বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
সোমবার (১৩ মার্চ) রাত ৩টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামে ওই শিশুর বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম আব্দুর রহমান। সে ওই গ্রামের লিমন ইসলাম ও মৌসুমি বেগম দম্পতির একমাত্র সন্তান। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করে সোমবার দুপুরে পুলিশ ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে।
নিহত শিশুর মা মৌসুমি বেগম বলেন, চার-পাঁচদিন ধরে আমার বাচ্চাটি জ্বর, শ্বাসকষ্ট ও মুখের ঘা রোগে ভুগছে। স্থানীয় ডাক্তারের পরামর্শে চিকিৎসা চলছে তার। রবিবার সন্ধ্যা ৭টার দিকে সে খুব কান্নাকাটি করে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। এসময় তার বাবা বাড়ীতে ছিলেন না। আমি বাচ্চাকে বিছানায় শোয়ায়ে রেখে রান্না ঘরে যাই। রান্না শেষে রাত ৯টার দিকে ঘরে এসে দেখি আমার বুকের ধন মারা গেছে।
নিহত শিশুর দাদী হাছিনা বেগম জানান, নাতিটা কয়েকদিন থেকে অসুস্থ। গতকাল রাতে ছেলের বউয়ের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি সে মারা গেছে।
স্থানীয় রাবিয়া বেগম, রুবিনা খাতুন ও হাশেম আলী বলেন, বেশকিছু দিন থেকে শিশুটি নানান রোগে ভুগছে। গতকাল রাতে চিৎকার চেঁচামেচি শুনে গিয়ে দেখি শিশুটি মারা গেছে। পরে রাতে পুলিশ এসে শিশুটির লাশ থানায় নিয়ে গেছে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম জানান, ৯৯৯ এবং স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাত দুইটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে শিশুটির মৃত্যুর সঠিক কারন উদঘাটন করা সম্ভব হয়নি।
তাই মৃত্যুর সঠিক কারন উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited