শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪০ পিএম, ২০২১-০৯-০৮
আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজ এগিয়ে চলছে। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে কাজে কিছুটা দেরি হচ্ছে। তাছাড়া কিছু আর্থিক সমস্যাও রয়েছে। ভারতের অংশের কাজ এগিয়ে গেছে। বাংলাদেশ অংশে কিছু কাজ বাকী আছে। আশা করি আগামী বছরের ২/৩ মাসের মধ্যে রেলপথ নির্মাণ শেষ হয়ে যাবে।
বুধবার দুপুরে আখাউড়া আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের সাথে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সড়কপথ ভাল করা, রেলপথ মজবুত করা এবং নৌপথ ব্যবহারের জন্য দু’দেশের মধ্যে কাজ চলছে। এসব কাজ শেষ হলে দু’দেশই উপকৃত হবে। এটা আমাদের দু’দেশের বন্ধুত্বের জন্যও ভালো হবে।
তিনি আরও বলেন, গত চারমাসে ভারত-বাংলাদেশের বাণিজ্য বেড়েছে। রেলের মাধ্যমে মালামাল আনা-নেওয়া চলছে। ব্যবসা-বাণিজ্য বাড়াতে বেনাপুল, পেট্টাপুলের মত এ বন্দরের সুবিধা আরও বৃদ্ধি করা হবে।
ভারতের ভেকসিন সরবরাহ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতে ভেকসিন উৎপাদন বেড়েছে। ভারতে থেকে বাংলাদেশে অক্সিজেন ও অক্সিজেন সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। আশা করছি, দ্রুত ভেকসিনও সরবরাহ করা যাবে।
ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে এ প্রসঙ্গে তিনি বলেন, এটা করোনা পরিস্থিতির উপর নির্ভর করছে। বর্তমানে টুরিস্ট ভিসা ছাড়া সব ধরনের ভিসা চালু আছে। দু’দেশের মধ্যে বিমান চলাচলও শুরু হয়েছে। কোভিড পরিস্থিতির আরও উন্নতি হলে দু’দেশের যাত্রীদের সুবিধা হবে। বিক্রম দুরাইস্বামী দুইদিনের সফরে ভারতের আসাম যাবেন বলে সাংবাদিকদের জানান।
এর আগে তিনি সড়কপথে ঢাকা থেকে বেলা ১টায় আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছেন। এসময় তাকে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (কসবা সার্কেল) নাজমুল হাসান, আখাউড়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মোঃ আব্দুল হামিদ প্রমূখ স্বাগত জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited