চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় মোরগে মরিচের চারা খাওয়ার জেরে ৭০ বছরের বৃদ্ধ নিহত

হোমনায় মোরগে মরিচের চারা খাওয়ার জেরে ৭০ বছরের বৃদ্ধ নিহত

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৩২ পিএম, ২০২৩-১২-২৫

হোমনায় মোরগে মরিচের চারা খাওয়ার জেরে ৭০ বছরের বৃদ্ধ নিহত

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা(কুমিল্লা) : কুমিল্লার হোমনায় মোরগে মরিচের চারা খেলে ফেলার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওসমান গনি (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হোমনা থানা পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে সাতটায় মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের মৃত মোজাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় একই বাড়ির আবুল হোসেনের ছেলে মহিউদ্দিনকে (৩০) আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওসামান গণি ও মহিউদ্দিনের বাড়ি পাশাপাশি। তারা একে অপরের প্রতিবেশী ও সম্পর্কে চাচা-ভাতিজা হন। তাদের দুই বাড়ির মাঝখানের ফাঁকা জায়গায় মহিউদ্দিন মরিচের চারা রোপন করেন। সকালে ওসমান গণির গৃহপালিত মোরগ মহিউদ্দিনের মরিচ গাছ খেয়ে ফেলে। এ ঘটনায় উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ওসমান গণি তার ঘরের সিঁড়িতে গিয়ে বসে পড়েন। এক পর্যায়ে মহিউদ্দিন তাকে (ওসমান গণি) ধাক্কা দিয়ে খড়ের গাঁদায় ফেলে দেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে হার্টের সমস্যা থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন। পথে সাড়া শব্দ না পেয়ে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মো. জাকির, মো. নূরুজ্জামান ও মো. রমজান বলেন- ‘আমাদের পালিত মোরগ নাকি মহিউদ্দিনের মরিচ গাছ খেয়ে ফেলেছে। এ জন্য সে বাবাকে গালমন্দ ও কিল ঘুষি মেরে ফেলে দিয়ে হত্যা করে। আমরা তার উপযুক্ত বিচার চাই।’   
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাহিদুজ্জামান সূর্য্য বলেন, সকাল সাড়ে নয়টার দিকে ওসমান গণিকে অর্ধ চেতন অবস্থায়  হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে তার হার্টের সমস্যা ধরে পড়ে। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, গত দশ বছর যাবত তিনি হার্টের ওষুধ সেবন করতেন। আগেও একবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। আজও অতিরিক্ত উত্তেজনার ফলে পুনরায় তার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। পথিমধ্যে তিনি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, মহিউদ্দিনের মরিচ গাছ খেয়ে ফেলেছে ওসমান গণির মোরগ। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওসমান গণিকে মহিউদ্দিন ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করলে পথিমধ্যে তিনি মারা যান। শরীরের কোথায়ও কোনো জখমের চিহ্ন নেই। ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি দীর্ঘদিন হার্টের অসুখে ভুগে নিয়মিত ওষুধ সেবন করতেন এবং পূর্বে তার হার্ট অ্যাটাক হওয়ার কথাও বলেন তিনি। এ ঘটনায় মহিউদ্দিনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর