শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:০৫ পিএম, ২০২১-০৮-২১
মোহাম্মদ শাহ্ আলম শফি , কুমিল্লা : কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় সেলুন দোকানে পা ও গলাকাটা বস্তাবন্ধি যুবক দেলোয়ার হোসেন (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ । শুক্রবার ( ২০ আগস্ট) রাতে ময়নামতি সেনা মিলনায়তনের মার্কেটের লক্ষণ হেয়ার কাটিং নামে দোকানে রক্তাক্ত মরদেহ পাওয়া যায় ।সে ব্রাহ্মণবাড়িয়া সরাইল এলাকার জাহের আলীর ছেলে । প্রাথমিক তদন্ত শেষে পুলিশ রাত সাড়ে ১১ টায় মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনার পর থেকে সেলুনের মালিক লক্ষণ পলাতক রয়েছে। সে সদরের আমতলী এলাকার মৃত নিখিল চন্দ্র শীলের ছেলে । তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ রয়েছে।
পারিবারিক সূত্রে জানান, ময়নামতি এলাকায় ভাড়া বাসায় থাকতেন নিহত দেলোয়ার । পেশায় ভাঙ্গারি ব্যবাসায়ী । বৃহস্পতিবার রাতে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্ত্রী কল দিলে তাকে জানায় সে লক্ষণের সেলুন দোকানে আছে। রাত ১ টায় মোবাইল নাম্বারে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া যায় ।
শুক্রবার সকালে কোথাও খোঁজি না পেয়ে কোতয়ালী মডেল থানা সাধারণ ডাইরি করা হয়। পরবর্তী পরিবারের সন্দেহ হলে দোকানের তালা ভেঙ্গে বস্তার ভেতর দেলোয়ারের রক্তাক্ত লাশ দেখতে পায় । ঘটনাস্থলে পিবিআই, সিআইডি ক্রাইম সিন ইউনিট, সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত রয়েছে
কুমিল্লা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার পিপিএম বলেন, নিহত দেলোয়ারকে গলা ও পা কেটে বস্তার ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকান্ড বলে তিনি বিষয়টি নিশ্চিত করেন । দোকানের মালিক লক্ষণের সাথে নিহত দোলোয়ারের টাকা নিয়ে বিরোধ ছিল । ঘটনা পর থেকে লক্ষণ পলাতক । তাকে গ্রেফতার অভিযান চলমান রয়েছে। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited