চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১২:৫২ পিএম, ২০২০-১২-১৩

আখাউড়ায় ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল


ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিলে কয়েক হাজার নেতাকর্মীদের ঢল নামে।শনিবার বিকাল ৪ টার সময় ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান মোল্লার নেতৃত্বে তিন হাজারের ও অধিক নেতাকর্মী জড়ো হয়।আনন্দ মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সড়কবাজারের দিকে অগ্রসর হলে পুলিশী বাধায় পড়ে।পুলিশ লাঠিসোটা নিয়ে মিছিলে ধাওয়া করে নেতাকর্মীদের কয়েকবার ছত্রভঙ্গ করে দেয়।পুলিশী বাধায় পরে মিছিলটি শান্তি নগর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এসময় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছাস দেখা যায়।‘কে বলে রে জিয়া নাই,জিয়া আছে সারা বাংলায়’ এমন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।’ তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে যোগ্য নেতৃবৃন্দের সমন্বয়ে আখাউড়া উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা ও প্রাণঢালা অভিনন্দন জানান ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জসিম উদ্দিন রিপন,জেলা সেচ্ছাসেবক দল এর সাধারণ সম্পাদক বেলাল সরকার তুহিন, উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন আব্দু,সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ খোরশেদ আলম ভূইয়া, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জহিরুল আলম, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম ভুঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন,সদস্য সচিব মহসিন ভূইয়া, যুগ্ম আহবায়ক আবুবকর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃহারুনূর রশিদ ভূইয়া,শ্রমিক দলের সভাপতি আক্তার খান, মৎস্যজীবী দলের সভাপতি লুৎফর চৌধুরী, পৌর যুবদল এর সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ ভূইয়া,উপজেলা ছাত্র দল এর সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি,পৌর সেচ্ছাসেবক দল এর সদস্য সচিব পদ প্রার্থী নয়ন ভুইয়াসহ সকল ইউনিয়ন ছাত্রদল, যুবদল, বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত


মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত


গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত


কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর