শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩২ পিএম, ২০২৩-১০-২০
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর থেকে ১৫ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলো—জেলার ইসলামপুর পৌরসভার তেঘরিয়া (খালের পশ্চিমপাড়া) এলাকার মৃত লাল মিয়ার ছেলে আবু সাঈদ বাদশা ও তার ছেলে রাজু মিয়া (২১)। শুক্রবার (২০অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে বৃহষ্পতিবার রাতে তেঘরিয়া (খালের পশ্চিমপাড়া) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জামালপুর ডিবির ওসি মো. মুশফিকুর রহমান জানান, এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় ডিবি। এসময় আমদানী নিষিদ্ধ ১৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী পিতা আবু সাঈদ বাদশা ও তার পুত্র রাজু মিয়াকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ইসলামপুর থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়েরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited