শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:০৩ পিএম, ২০২২-০৫-১৪
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান মো. মনিরুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। বৃহস্পতিবার (১২ মে) এসবি প্রধানের দপ্তরে বৈঠকটি হয়। এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে রাষ্ট্রদূত ও এসবি প্রধান বিভিন্ন বিষয় নিয়ে একান্তে আলোচনা করেন।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত এসবি কার্যালয়ে এসে পৌঁছালে এসবির ডিপ্লোম্যাটিকাল অ্যান্ড প্রোটোকল বিভাগের বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগম স্বাগত তাকে জানান। রাষ্ট্রদূত গুলশান ডিপ্লোম্যাটিক এলাকার নিরাপত্তা নিশ্চিতে এসবির সহায়তার প্রশংসা করেন।
এছাড়া তথ্য বিনিময়ে পারস্পরিক সহায়তার এবং দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়ক বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করেন রাষ্ট্রদূত। কাজের মান উন্নয়নের জন্য মার্কিন দূতাবাস কর্তৃক প্রশিক্ষণের আয়োজনসহ অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের ইনভেস্টিগেটর রডনি কলিন্স, আর এস ও নাবিল মাহমুদ, বিশেষ পুলিশ সুপার ডিপ্লোম্যাটিক অ্যান্ড প্রোটোকল উইং মোনালিসা বেগম ও অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited