শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:২৭ পিএম, ২০২২-১০-৩১
আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। সম্মেলনে এড. আয়শা আক্তারকে সভাপতি, আনোয়ারা সরকার আনু সাধারণ সম্পাদক ও শেখ সুলতানা শুভাকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, যুব ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সিটি করপোরেশনের (ভারপ্রাপ্ত) মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ।
এ সময় মন্ত্রী বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ১০ ডিসেম্বরের পর থেকে নাকি দেশ খালেদা জিয়ার কথায় চলবে। আমার প্রশ্ন, খালেদা জিয়া কি জনগণের ভোটে নির্বাচিত? দেশের মানুষ কি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন? আমরা জানতে চাই তারা কীভাবে সরকার গঠন করবে? কীভাবে ১১ ডিসেম্বর থেকে অপনারা রাষ্ট্র চালাবেন তা পরিষ্কার করুন।
মন্ত্রী আরো বলেন, সংবিধানের কোন বিধানে (আপনারা) ক্ষমতায় আসবেন। আপনারা ১০ ডিসেম্বরের পরে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতায় দেখতে চান কি না তা পরিষ্কার করেন। আগামী ১০ ডিসেম্বরের পর বিএনপিকে লাল কার্ড দেখানো হবে। আজ সোমবার বিকেলে গাজীপুর মহানগর আওয়ামী যুব মহিলা লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited