শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০১:০০ পিএম, ২০২২-০২-১৩
বাংলাদেশ রেলওয়ের বিজয়, উদয়ন ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আগামীকাল সোমবার থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলাচল শুরু করবে। একই দিনে বদলে যাবে বিজয় ও উপকূল এক্সপ্রেসে পুরোনো অবয়বও।
রেল সূত্র জানায়, নতুন সময়সূচি অনুযায়ী বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ছাড়বে সকাল ৯ টায় এবং ময়মনসিংহ পৌঁছাবে বিকেল ৫ টা ৩৫ মিনিটে। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম ছাড়বে সকাল ৭টা ২০ মিনিটে এবং সিলেট পৌঁছাবে বিকেল ৪ টা ৩০ মিনিটে। উদয়ন এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ছাড়বে রাত ৮টা ৩০ মিনিটে এবং চট্টগ্রাম পৌঁছাবে সকাল ৫ টায়।
পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ জানিয়েছে, ময়মনসিংহ ও নোয়াখালীগামী দুই ট্রেন বিজয় ও উপকূল এক্সপ্রেস দীর্ঘদিন ধরে পুরাতন বগি নিয়ে চলাচল করছিল। দুই ট্রেনেই শীতাতপ নিয়ন্ত্রিত কোনো বগি ছিল না। এ দুই ট্রেনে আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত বগি যুক্ত করার দাবি ছিল যাত্রীদের, চেষ্টা ছিল রেলওয়েরও। অবশেষে আগামীকাল থেকে চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের বিজয় এক্সপ্রেস এবং নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস ট্রেনে যুগোপযোগী ও আধুনিক বগি লাগানো হচ্ছে। এখানে সুবর্ণ এক্সপ্রেসের আগের চায়না সাদা বগিগুলো যুক্ত হবে। বিজয় এক্সপ্রেসে থাকবে ১৪ টি বগি। এর মধ্যে পাঁচটি এসি ও পাঁচটি শোভন চেয়ার বগি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited