শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৬:৩৯ পিএম, ২০২২-১২-১০
আব্দুস সবুর খান, টঙ্গীঃ বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে গাজীপুরে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে। গতকাল শনিবার সকাল থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতির নেতৃত্বে টঙ্গীর হোসেন মার্কেট, চেরাগ আলী, স্টেশন রোড ও টঙ্গী বাজার এলাকায় পৃথক পৃথক মিছিল বের করে।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, মহানগর আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মো. জয়নাল আবেদিন বিএ, মজিবুর রহমান মোড়ল, কাউন্সিলর আবুল হোসেন, আবুবক্কর সিদ্দিক, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুবলীগ নেতা কাইয়ুম সরকার, বিল্লাল হোসেন মোল্লা প্রমুখ। দুপুরে মহানগর যুবলীগ নেতা কাইয়ুম সরকারের উদ্যোগে নেতাকর্মীদের মাঝে খিচুরি বিতরণ করা হয়।
মতিউর রহমান মতি বলেন, ঢাকায় গণসমাবেশকে ঘিরে আগুন সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি জামায়াতকে কোন অবস্থাতেই জনগনের জানমালের ক্ষতি করতে দেয়া হবে না। জনগন যাতে নির্বিঘেœ থাকতে পারেন সেলক্ষে টঙ্গীতে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা রাজপথে রয়েছে। তারা যেন কোন অবস্থাতেই প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডে বাধা সৃষ্টি ও জনগনের জানমাল ক্ষতি করতে না পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতেই আমরা সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবো।
এদিকে ঢাকায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশে লোক সমাগম ঠেকাতে রাজধানীর প্রবেশমুখ গাজীপুরের চান্দনা চৌরাস্তা টঙ্গী ব্রিজ এলাকায় দফায় দফায় মিছিল করছে আওয়ামী যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহাসর সরকার রাসেলের নেতৃত্বে মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় দফায় দফায় মিছিল করছে যুবলীগ নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে কোন গনপরিবহন চলাচল করতে দেখা যায়নি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited