শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৭ পিএম, ২০২৩-০২-২৭
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো : দেশে আজ উন্নয়নের নামে চলছে আওয়ামী লীগের দুর্নীতির মহোৎসব। দেশে আজ আইনের শাসন নেই চলছে শুধু বিরোধী দলীয় নেতা কর্মীদের দমন নিপিড়ন।
সোমবার সকাল সাড়ে দশটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও পরিচালনা করেন, সদস্য সচিব হাজী মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব আরো বলেন, অনতিবিলম্বে সংসদ ভেঙে দিয়ে, সংসদ বিলুপ্ত করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার করে সবার অংশ গ্রহণ মূলক নির্বাচন দিতে হবে। তা-না হলে আওয়ামী লীগ সরকারের পরিনাম হবে ভয়াবহ। তিনি আরও বলেন, আজ তাঁতশিল্প ধ্বংসের মুখে তাঁতশিল্পের সকল পূণ্যর দাম আকাশ ছোয়া অনেক তাঁত বন্ধ হয়ে গেছে। কিন্তু এদিকে সরকারের নজর নেই দূব্যমুল্যর দাম আকাশ ছোয়া খেটে খাওয়া মানুষ দু'বেলা দুমুঠো ভাত খেতে পারছেনা।
তিনি বলেন, দেশের মানুষ সরকারের সাথে নেই দেশের মানুষ আমাদের আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছে। আমাদের এখন সকলকে ঐক্যবদ্ধ করে এই দুর্নীতিবাজ সরকার এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেই তাদের পতন ঘন্টা বাজাতে হবে।
তাঁতী দলের আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসাইন, সাবেক সংসদ, বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মোঃ শাহ নেসারুল হক, সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা মোঃ নজরুল ইসলাম তালুকদার, জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সদস্য সচিব আব্দুর রহিম, জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহবায়ক গোলাম মওলা খান বাবলু, ১নং সদস্য মিলন ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা তাঁতী দলের সদস্য সচিব হাসিনুর রহমান হাসিসহ তাঁতী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited