চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বকশীগঞ্জে মেয়র হলেন ফখরুজ্জামান মতিন

বকশীগঞ্জে মেয়র হলেন ফখরুজ্জামান মতিন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৫৮ পিএম, ২০২৪-০৩-১০

বকশীগঞ্জে মেয়র হলেন ফখরুজ্জামান মতিন

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জ পৌর নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় পদ হারানো উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভিপি ফখরুজ্জামান মতিন মেয়র নির্বাচিত হয়েছেন। বর্তমান মেয়রসহ আ'লীগ সমর্থিত তিন হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে ৯৯৯ ভোটের ব্যবধানে নারিকেল গাছ প্রতীকে তিনি জয়লাভ করেন। শনিবার (৯ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে বিজয়ী মেয়র প্রার্থী বকশীগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও ইউপি চেয়ারম্যান ফখরুজ্জামান মতিন নারিকেল গাছ প্রতীকে ভোট পান ৮ হাজার ৫৪২টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী বকশীগঞ্জ উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল মোবাইল ফোন প্রতীকে পান ৭ হাজার ৫৪৩ ভোট। এছাড়া বর্তমান মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীকে পান ৭ হাজার ৪২০ ভোট এবং সাবেক ভিপি আনোয়ার হোসেন বাহাদুর রেল ইঞ্জিন প্রতীকে পান এক হাজার ২৬৩ ভোট। দলীয় সূত্র জানায়, দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করায় উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিনকে গত ২৭ ফেব্রুয়ারি প্রাথমিক সদস্য পদসহ দলের সর্বস্তরের পদ থেকে বহিষ্কার করে বিএনপির কেন্দ্রীয় কমিটি। পৌরসভার ১২টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে এখানে নির্বাচন হওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি ও ধীরগতিতে ভোটগ্রহণ চলে। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর