চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাংলাদেশের আকাশ আজ দেশদ্রোহী, জুলুমবাজ ,লুটেরা মাফিয়ার কালো মেঘে ছেয়ে গেছে : মিজানুর রহমান চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো :    |    ১১:২৯ এএম, ২০২২-০৫-২৮

বাংলাদেশের আকাশ আজ দেশদ্রোহী, জুলুমবাজ ,লুটেরা মাফিয়ার কালো মেঘে ছেয়ে গেছে : মিজানুর রহমান চৌধুরী

বাংলাদেশের আকাশ আজ দেশদ্রোহী, জুলুমবাজ,লুটেরা মাফিয়ার কালো মেঘে ছেয়ে গেছে। রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে আজ লুটেপুটে খাচ্ছে রাঘব বোয়ালরা, আদর্শের অভিনয়ের কুশীলব চরিত্রগুলোকে চিহ্নিত করায় লাভ বাংলাদেশ পার্টির কাজ। 

লাভ বাংলাদেশ পার্টির  কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের আগমন ও পার্টির অগ্রগতি, সমৃদ্ধি ও পার্টির  বিকাশে করণীয় বিষয়ে ২৭ মে শুক্রবার বিকাল ৪ টায়  পার্টির চট্টগ্রাম কার্যালয়ে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী এসব কথা বলেন। 

সভায়  বিশেষ  অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন পার্টির মহাসচিব ড. আমিন আহম্মদ চৌধুরী, লাভ বাংলাদেশ পার্টির   যুগ্ম সম্পাদক মেজর আনিসুর রহমান চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এটিএম রফিকুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ।

লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিমন রশ্মি বড়ুয়ার সঞ্চালনায় আরো বক্তব্য প্রদান করেন সাংবাদিক আবদুল নুর চৌধুরী, এডভোকেট নুরুল আলম, লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ আরফান উদ্দিন, ফিরোজ চৌধুরী।

সভাপতির বক্তব্যে  মিজানুর রহমান চৌধুরী আরো বলেন, আজ জাতি সিদ্ধান্তহীনতায় ভুগছে। জাতির এই দুঃসময়ে আমাদের লাভ বাংলাদেশ পার্টির সূচনা।  এই পার্টির কাজ হচ্ছে মজলুমের পক্ষে কাজ করা, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন হওয়াই এই সংগঠনের কাজ।  পাহাড়ি সন্তু বাহিনীর সন্ত্রাসী আগ্রাসনের বিরুদ্ধে কাজ করা, তাদের সাথে রাষ্ট্রীয় চুক্তি কঠোরভাবে বাস্তবায়ন করা, এ সময় নাসাকা  বাহিনীকে রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার আহবান জানান তিনি। তিনি আরো বলেন, দেশকে বাচাতে সবাইকে এগিয়ে আসতে হবে, জাতীয়তাবাদীর নামে বেঈমানদের বিরুদ্ধে রুখে দড়াতে হবে  সবাইকে।

 অনুষ্ঠানে মহাসচিব ড. আমিন চৌধুরী বলেন,  লাভ বাংলাদেশ একটি ফাংশন ডেমোক্রেটিক দল, আমরা কার্যকর গণতান্ত্রিকে বিশ্বাসী, এই দলের মুলনীতিই হচ্ছে গণতন্ত্র, মানবিকতা ও সামাজিক সুবিচার। লাভ বাংলাদেশ একটি আদর্শিক দল, জনগন যদি তাদের আশা আকাঙ্খা বাস্তবায়ন করতে চাই তাদেরকে অবশ্যই মাঠে আসতে হবে। যা একটি আদর্শিক দলের মাধ্যমে সম্ভব। 


 যুগ্ম সম্পাদক মেজর আনিসুর রহমান চৌধুরী  বলেন, লাভ বাংলাদেশ একটি নিপিড়ীত জনগণের দল, এই দল নীতি- নৈতিকতার, দেশপ্রেম, স্বাধীনতার কথা বলে।

 আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এটিএম রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্র আজ জনগণের জন্য না, এদেশ মাফিয়াদের দেশ,আমরা আজ  দুর্নীতিবাজদের জালে বন্দি হয়ে গেছি। দেশে নেই এখন বিচারিক স্বাধীনতা, মত প্রকাশের নামে অপেশাদারিত্ব গণমাধ্যমের ব্যবহার, মানহীন শিক্ষা ব্যবস্থা, বেকারত্বের  অভিশাপ এই দেশের এখন কালচার, তরুণদের চাকরি করার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। বিদেশীরা এই দেশে আজ চাকরি করছে। আমাদের  মৌলিক অধিকারের কার্যকর নেই, আমাদের লাভ বাংলাদেশ পার্টির কাজ হচ্ছে সুশাসন প্রতিষ্ঠান করা। 

কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ৭৫ বছরে আমরা দুটি স্বাধীনতা পেয়েছি কিন্তু মৌলিক অধিকার এখনো পাইনি। সমাজে শ্রেণি বিভাজন রয়ে গেছে। মাফিয়ারা দেশ চালাচ্ছে। এই মাফিয়া চক্রকে ভেঙ্গে দেয়াই লাভ বাংলাদেশ পার্টির কাজ। 

সভায় উপস্থিত ছিলেন আশকারী মামুন, রাজনৈতিক ব্যক্তিত্ব  শহিদুল ইসলাম বুলবুল, লাভ বাংলাদেশ পার্টির চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আমির হোসেন,  মহানগর সহ সভাপতি মোহাম্মদ তাওহিদ, প্রচার সম্পাদক সারোয়ার আহমেদ সুমন, মহানগর সমাজ কল্যাণ সম্পাদক মাসুদ রানা, আনোয়ারা উপজেলা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, এস এম সালাউদ্দিন, মোহাম্মদ নজিবুল্লাহ চৌধুরী, মুজিবুল্লাহ তুষার, সাংবাদিক আবদুস সবুর, শেখ দিদারুল ইসলাম, মোহাম্মদ আশরাফ উদ্দিন প্রমুখ।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর