শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৮ পিএম, ২০২৩-০২-২৩
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বংশের জমি ক্রয় করার অপরাধে বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তায় বাঁশের বেড়া তৈরী করে ১০টি পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
বাড়ী থেকে বের হওয়ার মূল রাস্তায় বেড়া তৈরী ও রাস্তা থেকে মাটি কেটে নেওয়া ফলে ১০টি পরিবারের প্রায় ৪০-৪৫ জন সদস্য বাড়ির থেকে বের হতে পারছে না। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামে।
এবিষয়ে চিলগাছা গ্রামের মৃত জলিল বক্স আকন্দের পুত্র মো: ফজলার রহমান (৬১) বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগও দাখিল করেছে।
সরেজমিনে ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চিলগাছা গ্রামের মৃত জলিল বক্স আকন্দের পুত্র মো: ফজলার রহমান (৬১) এর জামাতা কাজিপুর নিবাসী মো: রাশেদুল ইসলাম এর খরিদ করা জমি নিয়ে চিলগাছা গ্রামের মৃত গোলাম হোসেন মন্ডল এর পুত্র মো: নান্নু (৪৫), মৃত লতিফ তালুকদার পুত্র মো: আব্দুর রউফ তালুকদার (৬২) এর সাথে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছে।
মামলা নিষ্পত্তি ও মীমাংসা না হওয়ার কারণে গত ২২.০২.২০২৩ইং তারিখে ফজলার রহমানের পরিবারের সদস্যরা যাতে বাড়ি থেকে বের হতে না পারে সেই জন্য মূল রাস্তায় বাঁশের বেড়া তৈরী করা হয় ও মাটি কর্তন করে দেওয়া হয়। মুল রাস্তায় বেড়া দেওয়ার ফলে ফজলার রহমান, হালোম, মমিন, মজনু, কিবরিয়া, হাসেম, হোসেন, মানিক, আজাহার, বেলাল, দুলাল, রুবেল এর পরিবার সহ প্রায় ১০টি পরিবারের সদস্যরা বাড়ির থেকে বের হতে পারছে না।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited