শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৯:২৩ পিএম, ২০২২-০২-০১
গত ডিসেম্বরে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যালেঞ্জ কাপের আসর বসেছিল। ওই আসরে বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে হেরেছিল মালদ্বীপ। দ্বীপ দেশটির বিপক্ষে আবার লড়াইয়ে নামবে আল জাবির-হরষিৎ বিশ্বাসরা। মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে ভলিবলের সম্প্রীতি উন্নয়নের লক্ষ্যেই বাংলাদেশ দল সফর করবে দ্বীপ দেশটিতে।
সেখানে মালদ্বীপ জাতীয় দলের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। ম্যাচ তিনটি হবে ৮, ১০ ও ১১ ফেব্রুয়ারি।
১৪ জন খেলোয়াড়, ২ জন কোচ ও ২ জন কর্মর্কতা- এই ১৮ জনের দল মালদ্বীপ যাবে ৬ ফেব্রুয়ারি। এর আগে দলের সবাইকে করোনা পরীক্ষা করানো হবে। দলনেতা ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি বাবুল জাগো নিউজকে বলেছেন, 'আমরা ১৭ জন খেলোয়াড়সহ ২৪ জনের করোনা পরীক্ষা করাবো। কারণ, বলা যায় না কার কি ফলাফল আসে। যাদের নেগেটিভ রেজাল্ট আসবে তাদের নিয়েই যাবো মালদ্বীপে।' দলের সঙ্গে স্থানীয় দুই কোচ এমাদুল হক ও শফিকুর রহামান যাচ্ছেন। ম্যানেজার হিসেবে থাকবেন আতাউর রহমান।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited