চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাওরের গরিব-দুস্থ্যদের মধ্যে ঊষার ফ্রি মেডিকেল ক্যাম্প

হাওরের গরিব-দুস্থ্যদের মধ্যে ঊষার ফ্রি মেডিকেল ক্যাম্প

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:৪১ পিএম, ২০২২-১০-১৭

হাওরের গরিব-দুস্থ্যদের মধ্যে ঊষার ফ্রি মেডিকেল ক্যাম্প

সংবাদদাতা, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের আলীনগর ও সাভিয়ানগর গ্রামে স্থানীয়ভাবে ঊষা নামে পরিচিত সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিয়ন ফর সূপ্রীম সৌশ্ল্ অ্যাডভান্সমেন্ট (ইউএসএসএ) এবং মেহ্রাব হেলথ্ কেয়ার এন্ড জেনারেল হসপিটাল এর যৌথ পরিচালনায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর ২০২২ সোমবারে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে বিনামূল্যে বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীসহ চারশতাধিক মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা এবং সাড়ে তিনশত গরিব-দুস্থ্য মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ২৫০ শয্যা জেলারেল হাসপাতাল কিশোরগঞ্জ এর কনসালটেন্ট ডাঃ মোঃ নাজমূল হাসান ভূঁইয়া (সোহেল) ও মেহ্রাব হেলথ্ কেয়ার এন্ড জেনারেল হসপিটাল এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আনুয়ার শাহ। সংস্থাটির উপদেষ্টা এবং অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহ. স্বাস্থ্য পরিদর্শক জনাব মোঃ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে অষ্টগ্রাম উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ওমর খসরু ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাফিজুল হক শাওন উপস্থিত ছিলেন। সভায় এছাড়াও বিশিষ্ট লেখক ও সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ঊষার সদস্যদের মধ্যে জনাব ওমর ফারুক, হাজি মোঃ সফিউল্লাহ, মোঃ সালাহ উদ্দিন, ডা. আবদুর রাজ্জাক, দিন ইসলাম, হারুন অর রশিদ,তৌহিদ মিয়া, আল আমিন রিপন, হাসান মাহমুদ, গিয়াস উদ্দিন, রহমত উল্লাহ, জামাল মিয়া, বাবুল আহম্মেদ, আবু সাঈদ, হুমায়ুন শিকদার, জাহাঙ্গীর আলম জাহান, সোহাগ আরাফাত, মুখলেছুর রহমান, ছাবেদ হোসেন অনিক, আলমগীর হোসেন, রোমান রেজা, তারেক হাসান, সাজিদ আহম্মেদ ও সজীব মাহবুবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সংস্থার সভাপতি হাসান মাহমুদ বলেন, গ্রামের অনেক মানুষই নিজের এবং পরিবার-পরিজনের রক্তের গ্রুপ জেনে রাখার মতো একটি জরুরি বিষয়ে সচেতন নয়। মানুষকে রক্তের গ্রুপ জেনে রাখার ব্যাপারে সচেতন করা এবং বিনামূল্যে গরিব-দুস্থ্যদের রক্তের গ্রুপ পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদানের জন্যই আমাদের এ উদ্যোগ। ঊষার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জাহান বলেন, ২০০৪ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান, কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা, শিক্ষা ও সচেতনতামূলক র‌্যালি-সভা-সেমিনার আয়োজন, নিরক্ষরতা দূরীকরণ, পাঠাগার কার্যক্রম, গরিব-দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ, অসহায় পরিবারের চিকিৎসা ও বিবাহের জন্য আর্থিক সহযোগিতা প্রদান, বৃক্ষরোপণ, রাস্তা-ঘাট পরিস্কার-পরিচ্ছন্নকরণ, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারির সময় ত্রাণ বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, পাখিদের নিরাপদ আশ্রয়ের জন্য গাছে গাছে মাটির কলসি বেঁধে দেয়া, জাতীয় দিবসসমূহ উদযাপন, মাদক-যৌতুক-বাল্যবিবাহ বিরোধী কার্যক্রমসহ নানাবিধ সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর