চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ঢাকা-মস্কো সম্পর্কের ৫০ বছর পূর্তি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১০:৪০ এএম, ২০২২-০১-২৫

ঢাকা-মস্কো সম্পর্কের ৫০ বছর পূর্তি

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হচ্ছে ২৫ জানুয়ারি। ১৯৭২ সালের এদিনে রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তারপর থেকেই দুদেশের সম্পর্কে বিশেষ গতি পেয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে অকুন্ঠচিত্তে সমর্থন দেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। স্বাধীনতার পরেও চট্টগ্রাম বন্দরে ডুবে যাওয়া জাহাজ ও মাইন অপসারণে বিশেষ ভূমিকা রাখে রাশিয়া। 
স্বাধীনতার পর বাংলাদেশের বিপুল পরিমাণ মেধাবী শিক্ষার্থীকে রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হয়। একইসঙ্গে বাংলাদেশের সামরিক ও বিদ্যুৎ খাতে বিশেষ সহযোগিতা দেয় রাশিয়া। 
সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হওয়ার পরেও মস্কোর সঙ্গে ঢাকার কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়েনি। দুদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক ধীরে ধীরে বেড়েছে। আগামী দিনেও দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বাড়ার ইঙ্গিত দিয়েছেন দুদেশেরই শীর্ষ নেতারা।
দ্বিপক্ষীয় সফর
১৯৭২ সালের ২৫ জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার এক মাস পরেই সে দেশ সফর করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭২ সালের মার্চে সোভিয়েত ইউনিয়নের প্রধান ও শীর্ষ নেতা লিওনিদ ব্রেজনেভের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি বাংলাদেশের পুনর্গঠনে সোভিয়েত ইউনিয়নের সহায়তা চান। তখন থেকেই দুদেশের সম্পর্কের শুভ সূচনা হয়। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মস্কো সফর করেন। সে সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ২০১০ সালে আন্তর্জাতিক বাঘ সম্মেলনে যোগ দিতে রাশিয়া সফর করেন শেখ হাসিনা।
সামরিক সহযোগিতা বৃদ্ধি
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ধীরে ধীরে সামরিক সহযোগিতা বেড়েছে। ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাশিয়া সফরকালে দেশটি থেকে ১০০ কোটি মার্কিন ডলারের (প্রায় ৮ হাজার কোটি টাকা) সামরিক সরঞ্জাম ক্রয়ের চুক্তি করা হয়। সে সময় বিমান ও ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র-যুদ্ধ বিমান কেনে বাংলাদেশ। এছাড়া বিভিন্ন সময়ে রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ক্রয় করেছে বাংলাদেশ।
বিদুৎ খাতে সহযোগিতা
বিদ্যুৎ খাতে বাংলাদেশকে বিশেষ সহযোগিতা দিয়ে আসছে রাশিয়া। দেশের বিভিন্ন সরকারি বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়া কারিগরি সহযোগিতা দিয়ে আসছে। তবে ২০১৩ সাল থেকে রাশিয়া বাংলাদেশের পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করেছে। এখানে দুটি ইউনিটে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এ বিদ্যুৎ কেন্দ্র চালু হলে বাংলাদেশে বহুলাংশে বিদ্যুৎ চাহিদা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।
৫০ বছর পূর্তিতে রাশিয়ার অভিনন্দন
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে রাশিয়ান ফেডারেশনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, এ বছর ২৫ জানুয়ারি রাশিয়ান ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপন হবে। আমাদের দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছিল ১৯৭২ সালে। বাংলাদেশের জনগণের জাতীয় মুক্তি সংগ্রামকে সমর্থন ও নতুন রাষ্ট্রের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে ছিল সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত সামরিক নাবিকদের কীর্তি বাংলাদেশিরা নিশ্চয় মনে রেখেছেন, যারা ১৯৭২-৭৪ সালে চট্টগ্রাম বন্দরে ডুবে যাওয়া জাহাজ ও মাইন অপসারণে যুক্ত ছিলেন। আমরা উভয়েই এখন সমতা ও পারস্পরিক শ্রদ্ধার নীতিতে বিশ্বাসী। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় রাশিয়ার প্রধান বাণিজ্যিক অংশীদার, যেখানে বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য ২.৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর নির্মাণসহ বড় বড় অর্থনৈতিক প্রকল্পে যুক্ত রয়েছে রাশিয়া। কূটনৈতিক সম্পর্কের এ মাইলফলক বার্ষিকীতে আমাদের বাংলাদেশি বন্ধুদের অভিনন্দন।
৫০ বছর পূর্তি উদযাপন
ঢাকা-মস্কো উভয় পক্ষই কূটনীতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে। এ লক্ষ্যে বেশ কিছু কর্মসূচিও নেওয়া হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাশিয়া বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ও মুক্তিযুদ্ধের পরেও রাশিয়া বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। দুদেশের মধ্যে বন্ধন আগামী দিনে আরও বাড়বে বলেও প্রত্যাশা করেন তিনি। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা নিয়ে সন্তোষও প্রকাশ করেছেন তিনি।

রিটেলেড নিউজ

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত


ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

ক্ষমতাসীন সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র:গুদামে মজুদ  লাখ লাখ বস্তা সার:সারের  কৃত্রিম সংকটের নেপথ্যে কে এই কুখ্যাত মোকাররম সর্দার

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত


নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

নানা অভিযোগে অভিযুক্ত নকলনবিশ কিরণের তেলেসমাতি কান্ড:বদলি কাপাসিয়ায়,কাজ করছেন গাজীপুর সদরে

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

নরসিংদী সদর উপজেলা চিনিশপুর নন্দীপাড়া  মৌজায় আদালত অবমাননা করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত


রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্যকে বিএনপি নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর