শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৭ পিএম, ২০২১-০২-০৭
আলম খান, শিবপুর(নরসিংদী) : সারাদেশের ন্যায় রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নরসিংদীর শিবপুরে করোনা মোকাবেলায় কোভিড-১৯ ভ্যাকসিন উদ্ধোধন করেন শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহন বলেন করোনাকালীন সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও সঠিক সিদ্ধান্তের কারনে আল্লাহ্ আমাদেরকে করুনা থেকে হেফাজত করেছেন। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল পেশার মানুষ এক হয়ে করোনা মোকাবেলায় কাজ করায় বাংলাদেশে করোনা রোগে আক্রান্তের সংখ্যা কম হয়েছে। আমরা জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছি। তিনি বলেন,আমাদের এবং আমাদের পরিবারকে করোনার হাত থেকে রক্ষা করতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং পর্যায়ক্রমিকভাবে সবাইকে কেভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে হবে। শিবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মো: কাবিরুল ইসলাম খান, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি রাবেয়া, শিবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান বুলু মাষ্টার, আলমগীর হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, পৌর-আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক খান, কৃষকলীগের সভাপতি মিন্টু মৃধা, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমূখ। শিবপুরে করোনা ভেকসিনের প্রথম টিকা ডাক্তার মঞ্জুরুল আলমকে দিয়ে টিকাদান কেন্দ্র উদ্বোধন করেন ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited