শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩২ পিএম, ২০২১-০৭-১৩
স্বপন কুমার দাস , দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে বীর মুক্তি যোদ্ধা হারুন-অর-রশীদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১২/০৭/২১ইং সোমবার রাত সাড়ে ১২টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪-বছর। তিনি স্ত্রী, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
করোনায় মারা গেলেও তিনি গত দু’বছর ধরে কিডনি, ডায়াবেটিকস ও লিভারজনিত রোগে ভুগছিলেন।
দুই সপ্তাহ আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসক তাকে দেখে অন্যান্য পরীক্ষার সঙ্গে কোভিড-১৯ পরীক্ষাও করাতে বলেন। পরের দিন করোনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি করোনা ইউনিটে ভর্তি ছিলেন।
মঙ্গলবার ১৩/০৭/২১ ইং বেলা ১১টার দিকে নিজ বাড়ির জামে মসজিদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা হারুন অর-রশীদকে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুলাহ সাদীদ এর নেতৃত্বে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করা হয়।
নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা, ডেপুটি কমান্ডার আ.মজিদ খান,বীর মুক্তিযোদ্ধা গোলাম রাজ্জাক খান, অন্যান্য মুক্তিযোদ্ধা ও গণমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited