শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০২:৪৮ পিএম, ২০২২-০২-০৩
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট শেষ হতেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। সেই দুই সিরিজের জন্য আগামী ১৯-২০ ফেব্রুয়ারি
বাংলাদেশে আসার কথা ছিল আফগানিস্তান ক্রিকেট দলের। তবে এখন নতুন খবর হলো, প্রায় সপ্তাহখানেক আগে আগামী ১২ ফেব্রুয়ারিই বাংলাদেশে চলে আসবেন রশিদ খান, গুলবদিন নাইব, হযরতউল্লাহ জাজাইরা।
সিরিজ শুরুর আগে তারা অবস্থান করবে সিলেটে। সেখানেই চলবে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার কন্ডিশনিং ক্যাম্প। পরে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এরপর রয়েছে দুই টি-টোয়েন্টি। প্রথমে শোনা যাচ্ছিল, ওয়ানডে সিরিজ চট্টগ্রামে এবং টি-টোয়েন্টি হবে ঢাকায়। তবে এখন শেষ খবর হলো, দুই সিরিজের পাঁচ ম্যাচই হবে চট্টগ্রামে।
গত মাসের শেষ দিকে কাতারের দোহায় নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিল আফগানদের। কিন্তু জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ব্রডকাস্টিংয়ের কোনো ব্যবস্থা
করতে না পারায় দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেছে এ সফরটি। এ কারণেই মূলত নির্ধারিত সময়ের আগেই চলে আসবে আফগানিস্তান। এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালান ইউনুস।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited