চট্টগ্রাম   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লক্ষ্মীপুরের বান্দেরহাটে ভূমিদস্যু চক্রের কবলে দিনমজুরের বসতবাড়ি : উচ্ছেদ করে দখলে নেয়ার চেষ্টা

লক্ষ্মীপুরের বান্দেরহাটে ভূমিদস্যু চক্রের কবলে দিনমজুরের বসতবাড়ি : উচ্ছেদ করে দখলে নেয়ার চেষ্টা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:০৯ পিএম, ২০২১-০৪-৩০

লক্ষ্মীপুরের বান্দেরহাটে ভূমিদস্যু চক্রের কবলে দিনমজুরের বসতবাড়ি : উচ্ছেদ করে দখলে নেয়ার চেষ্টা

রিয়াজ মাহমুদ বিনু, (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের বান্দেরহাট বাজার সংলগ্ন কতিপয় ভূমিদস্যু একের পর এক খাস জমি দখলের নেশায় মেতে ওঠেন। দখলের পর সেগুলো আবার বিক্রিও করেন।সরকারের ১ নং খাস খতিয়ানভুক্ত খাস জমি থেকে শুরু করে পানি উন্নয়ম বোর্ডের জায়গাও দখল করে অনত্র বিক্রির হিড়িক চলছে। তাঁদের বিরুদ্ধে ব্যক্তি মালিকানার জমি দখল করে বিক্রির অভিযোগ রয়েছে ব্যাপক।
উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামের বান্দেরহাট বাজার সংলগ্ন মৃত ছিদ্দিক উল্লার ছেলে আবু তাহের বাদী হয়ে গত ২৮-৪-২০২১ ইং তারিখে রামগতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 
অভিযোগ সুত্রে জানাযায়,রামগতি উপজেলার চরপোড়াগাছা মৌজার দিয়ারা খতিয়ানের  ৫০/৫১ নং দাগের ২৪ শতক জমি বান্দেরহাট এলাকার মৃত ছেলামত উল্লার ছেলে মোস্তফা, মাইন উদ্দীনের ছেলে হারুন,হাফেজ মাইন উদ্দীন, আবু সাঈদ,সলেমান, নুর মোহাম্মদ ও আবুল খায়ের সহ কতিপয় ভুমিদস্যু মিলে আবু তাহের গংদের বসতবাড়ীটি দখলে নিতে নানা কলাকৌশল চালিয়ে যাচ্ছেন।সরেজমিনে গিয়ে দেখা গেছে,বান্দেরহাট বাজারের পুর্ব পাশে সরকারি ওয়াপদা বেড়ীর পাশে সরকারী খাস জমিতে দীর্ঘ ৫০ বছর ধরে আবু তাহের পরিবারের ৯ জন সদস্য নিয়ে একটি জুবড়ি ঘরে বসবাস করে আসছেন।সংসারে উপার্জনের এক মাত্র ভরসা আবু তাহের।২৪ শতক সরকারী খাস জমির উপর বসবাস করে আসছেন দীর্ঘ ৫০ বছর।উপজেলা নির্বাহী অফিসার,ভূমি অফিস ও স্থানীয় তহসিলদারের নিকট বার বার গিয়ে তদবির- সুপারিশ করেও জমিটি বন্দোবস্ত নিতে পারেনি অসহায় আবু তাহের।বন্দোবস্ত নিতে প্রয়োজন মোটা অংকের টাকা।কিন্তু সেই টাকা তো আবু তাহেরের নেই।তাই বন্দোবস্ত হয়নি তার নামে।কিন্তু হঠাৎ এই দিনমজুরের বসবাসকৃত ঐ জমির উপর নজর পড়ে ভূমিদস্যুদের। জমিগুলো বাজার সংলগ্ন ও পাকা রাস্তার পাশে হওয়ায় মোটা অংকের টাকা আয়ের কথা চিন্তা করে এই চক্রটি বসতবাড়ি উচ্ছেদ করে দখল নিতে নানা তালবাহানা করে আসছে।
নানা হুমকি ধমকি দিয়ে আবু তাহেরকে সরিয়ে ঐ জমি তারা দখল করতে নানা চাপ প্রয়োগ করে যাচ্ছে। ভূমিদস্য চক্রটি এলাকার কথিত প্রভাবশালী হওয়ায় তারা সামাজিক ও প্রশাসনিক কাউকে কোন  পাত্তা দিচ্ছেনা।জবর দখল করে ঐ দিনমজুর কে হটিয়ে তারা জমি দখলে নিতে চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।

এব্যাপারে আবু তাহের বলেন,৯ জনের সংসার আমার উপর।এই জমিগুলো সরকারের। আমরা প্রায় ৫০ বছর ধরে এখানে বসবাস করছি।এখন এখান থেকে আমাদেরকে উচ্ছেদ করলে আমরা কই যাবো?কি করবো?কোথায় থাকবো? কিছুই বুঝতেছিনা।বাধ্য হয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এব্যাপারে অভিযুক্ত মোস্তফার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

অভিযোগ পাওয়া কথা নিশ্চিত করে রামগতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোমিন বলেন, অভিযোগটি তদন্ত চলছে।তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

রিটেলেড নিউজ

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত


লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত


বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর