শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১১:৫৬ এএম, ২০২২-০৭-১৩
শাহাবুদ্দিন ভূইয়া (নোয়াখালী) : নোয়াখালীর বেগমগঞ্জের ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামি। তারা হলেন হাসান (৩১) ও জয় (২১)।
সোমবার (১১ জুলাই) বিকেল ৪টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নবনীতা গুহ ১৬৪ ধারায় আসামিদের ওই জবানবন্দি রেকর্ড করেন।নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য রোববার (১০ জুলাই) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার বাড়াই গোবিন্দ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যমতে ঘটনাস্থলের পাশে খাল থেকে দুটি ধারালো অস্ত্র ও একটি লোহার রড এবং প্রধান আসামি হাসানের প্রজেক্ট থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এসপি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাসিবুল বাশারকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চলছে অভিযান।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited