শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৭ পিএম, ২০২০-১০-১৩
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীতে বর্নাঢ্য আয়োজনে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার থানা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বিকমের সভাপতিত্বে এবং নিউ মেঘনা টেক্সটাইল মিলের চেয়ারম্যান অধ্যক্ষ জাহিদ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া প্রতি মন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আহমেদ, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল, সহ-সভাপতি মোঃ মনির আহমেদ, সাবেক কাউন্সিল মোঃ হেলাল উদ্দিন, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক, মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি নুর মোহাম্মদ মামুন, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, আরিফুর রহমান পলাশ প্রমুখ।
এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য জীবন দিতেও প্রস্তুত আছি। বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। শ্রমিকলীগের প্রতিটি নেতাকর্মী সর্তক থাকতে হবে। শেখ হাসিনার সরকার দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে কাজ করছে। আমরা জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগি সংগঠন জাতীয় শ্রমিকলীগের একজন কর্মী হিসেবে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও উন্নয়ন কর্মকান্ডগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের এই সংগঠন শ্রমিকদের কল্যানে কাজ করে যাচ্ছে এবং বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ বির্নিমার্ণে এবং শেখ হাসিনার উন্নত দেশ গঠনে একজন অতন্দ্র প্রহরী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited