শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৫৯ পিএম, ২০২৩-০৩-০১
মাষ্টার এম. কামাল উদ্দিন : কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ সাপোর্টার্স ফোরাম এর সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে " সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার ও সুরক্ষা " আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
গতকাল ২৮ শে ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার রাজধানীর সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের মিলনায়তনে কুরআন তিলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশনা, পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন মধ্যে দিয়ে এ প্রোগ্রাম শুরু হয়। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা সভাপতিত্বে
ম হাবিবুর রহমান ও ডাক্তার শাকিরা নোভা সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর উপদেষ্টা, অধ্যাপক ড. নাঈমা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাবেক সচিব ও তথ্য কমিশনার, কবি ,উপন্যাসিক আজিজুর রহমান আজিজ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন , ঢাকা বিশ্ববিদ্যালয় ,আহমদ শরীফ চিয়ার এর অধ্যাপক, আবুল কাসেম ফজলুল হক। ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনেস্কো গবেষক ও প্রশিক্ষক জনাব শামসুল মুক্তাদির। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক , গবেষক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী মমতাজ লতীফ। নজরুল গবেষক,প্রফেসর ড. শহীদ মঞ্জু । দৈনিক মাতৃছায়া সম্পাদক ,এম এইচ মোতালেব খান। সম্পাদক দৈনিক একুশে বাণী, আশরাফ সরদার। বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খান মজলিস। তরুণ সংঘ চেয়ারম্যান,আলহাজ্ব মো ফজলুল হক, আইন বিশেষজ্ঞ,ড. শরিফ শাকি। বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের এডমিনিস্ট্রেশন শাহানা হক। রাজনীতিবিদ জনাব, দেলোয়ার হোসাইন। বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি ,এফ আহমেদ খান রাজিব। আন্তর্জাতিক মানবাধিকার নেতা প্রীতি সারমান। পরিবেশ সংগঠক বাপ্পি সরদার,।কবি রাজু আহমেদ খান, মানবাধিকার কর্মী মোঃ মনির হোসেন, লেখক ইসমাইল হোসেন ইসমি, সংগঠক নুরুজ্জামান হীরা, উদযাপন উপকমিটির সদস্য সচিব মানবাধিকার কর্মী ,এস এম আমানুল্লাহ, সংগঠনের বিশেষ প্রতিনিধি হাসিব মৃধা , সবাই উপস্থিত ছিলেন সাবেক সচিব কাসেম মাসুদ, প্রকৌশলী ম এনামুল হক। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের কার্যকরী সদস্য ফজলুল হক মৃধা, সাকিব মৃধা, সাজিদুল ইসলাম মোঃ আসাদুজ্জামান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের জোর দাবি জানান। এবং আক্ষেপ প্রকাশ করেন যে, ভাষা আন্দোলনের ৭১ বছরে এসেও এ ধরনের আয়োজন করা দুঃখজনক, তাই সরকারের সংশ্লিষ্ট মহলকে এ ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য আহবান জানানো হয় এবং আদালতের রায়গুলোও বাংলা প্রকাশের জোর দাবি জানান। আলোচনা শেষে কবিতা ও দেশের গান পরিবেশনার পর্বের মধ্যে দিয়ে প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করা হয়।
বার্তা বিভাগ ,কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড। ০১৯৪৬৯৬৬৮০৬
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited