শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:২৫ পিএম, ২০২৩-০২-১৪
মোঃ জাহিদুল ইসলাম,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে সালেহা বেগম (৬০) নামের এক বিধবা নারীর ক্রয়কৃত জমিতে ভোগদখলে বাধা ও প্রাননাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে ।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০০৩ সালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর মৌজার এস এ খতিয়ান নং ৪২৫ দাগ নং ২৩৬১,২৩৬২,২৩৬৬,২৩৬৭ এর পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিক সফুরা খাতুনের কাছ থেকে ১০ শতাংশ জমি ক্রয় করেন তার স্বামী ইউনুচ হাওলাদার । ক্রয়কৃত জমি দীর্ঘ ১০ বছর ভোগদখল করার পর থেকে তাকে ঐ জমি থেকে উৎখাতের অপচেষ্টা চালিয়ে আসছে স্থানীয় জনৈক আঃ মালেক খান । তারা সালেহা বেগমকে অন্য দাগে ভোগ দখলের পরামর্শ দিলেও জমি বুঝিয়ে না দিয়ে নানা তালবাহানা করে আসছে।
সালেহা বেগম আরও বলেন, আমি গত ১১/০২/২০২৩ ইং তারিখ রোজ শনিবার সকাল ১০টার সময় মেয়েদের নিয়ে নিজ ক্রয়কৃত জমিতে সীমানা পিলার দিতে গেলে আঃ মালেক খান, রফিক খান ও ইউছুফ খানের নেতৃত্বে ৮/১০ জন এসে সীমানা পিলার দিতে বাঁধা দেয় এবং লাঠিসোটা নিয়ে হুমকি ধামকি দিয়া আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও জীবন নাশের হুমকি দেয়। একপর্যায়ে আমার জমির সীমানা পিলার উপড়ে ফেলে দেয়। আমি ও আমার মেয়েরা বাধা দিলে তারা আমাদের ধাওয়া করে জমিতে থেকে তাড়িয়ে দেয় ও জীবন নাশের হুমকি দেয়। এ ব্যাপারে দুমকি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত আঃ মালেক খান বলেন, তিনি জমি পাবেন রাস্তার দক্ষিণ পাশে এবং এতদিন সেখানেই ভোগদখল করেছেন, কিন্তু বর্তমানে তিনি রাস্তার উত্তর পাশে আমাদের পৈত্রিক সম্পত্তি জবর দখল করতে চেয়েছিল, সে জন্য তাদেরকে বাধা দিয়েছি।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited