শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩২ পিএম, ২০২২-০৭-২০
ডাঃএম এ মান্নান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদে ১৭ তম দিনে কুষ্টিয়ার ৮টি সাংবাদিক সংগঠনের উদ্যোগে শহরে এক বিশাল মৌণ মিছিল অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে আজ ২০ জুলাই ২০২২ বুধবার বেলা ১২ টায় এন এস রোডের কুষ্টিয়া প্রেসক্লাব চত্বর থেকে কুষ্টিয়া প্রেসক্লাব, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি), কুষ্টিয়া জেলা এডিটরস ফোরাম, বাংলাদেশ প্রেস ক্লাব - কুষ্টিয়া জেলা শাখা , সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন, কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাব ও কুষ্টিয়া অনলাইন প্রেসক্লাব । ৮ টি সাংবাদিক সংগঠনের পৃথক পৃথক ব্যানারে সর্বস্তরের সাংবাদিকরা একাত্বতা ঘোষনা করে। মুখে কালো কাপড় বেঁধে এ মৌণ মিছিলটি শহরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মজমপুর গেটে এসে শেষ হয়। সাংবাদিক রুবেল হত্যার বিচারের দাবীতে গঠিত সর্বস্তরর সাংবাদিকদের সংগঠনের আহবায়ক ও কুষ্টিয়া জেলা এডিটরস ফোরামের সভাপতি মুজিবুল শেখের সভাপতিত্বে আগামী রবিবার কুষ্টিয়া কেদ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনের কর্মসুচীর ঘাষণা দিয়ে সভার সমাপ্তি ঘাষণা করা হয়। এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক নুর আলম দুলাল, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি হাজী রাশদুল ইসলাম বিপ্লব, বাংলাদেশ প্রেস ক্লাব, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ডাঃ এম এ মান্নান, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ জুলাই ২০২২ কুষ্টিয়া শহর বাবর আলী গেট এলাকায় নিজ পত্রিকা অফিসে কাজ করার সময় একটি ফোন কল পেয়ে অফিস থেকে বের হয়ে যান রুবেল। ৭ জুলাই দুপুরে কুমারখালী নির্মাণাধীন যদুবয়রা সেতুর নিচ থেকে রুবেলের মরদহ উদ্ধার করে পুলিশ। হাসিবুর রহমান রুবেল দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন এবং আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited