শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:১৪ পিএম, ২০২২-০৬-১৯
আফগানিস্তানের রাজধানী কাবুলের কার্তে পারওয়ান এলাকায় শনিবার (১৮ জুন) সকালে এক গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে দু’জন নিহত হয়েছেন। রাজধানীর একমাত্র শিখ উপাসনালয় গুরুদুয়ারায় এই বিস্ফোরণের ঘটনায় আরো সাতজন গুরুতর আহত হন।
তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। গুরুদুয়ারায় কমপক্ষে ৩০ জন পূর্ণ্যার্থী অবস্থান করছিলেন উল্লেখ করে তালেবান সরকারের এক মুখপাত্র জানান, আক্রমণকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে যাচ্ছিল। লক্ষ্যে পৌঁছার আগেই তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে শিখ সম্প্রদায়ের একজন নিহত হয়েছেন। এছাড়াও হামলাকারীদের একজনকে হত্যা করা হয়েছে।
তবে এ ঘটনায় ভেতরে থাকা পূর্ণ্যার্থীদের মধ্যে কতজন মারা গেছেন ও কতজন বেঁচে আছেন- সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি গুরুদুয়ারার কর্মকর্তা গুরনাম সিং। তিনি বলেন, ভেতরে উপাসনালয়ের লোকজনকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হামলার শিকার গুরুদুয়ারাটি ছিল কাবুলের একমাত্র শিখ উপাসনালয়। সত্তরের দশকের আফগানিস্তানে প্রায় এক লাখ শিখ ছিল। সেই সংখ্যা কমতে কমতে এখন মাত্র কয়েক শ’তে নেমে এসেছে।
এর আগে ভয়াবহ দুটি বিস্ফোরণের শব্দে রাজধানী কাবুল কেঁপে উঠার খবর জানায় এনডিটিভি। তাৎক্ষণিক বলা হয়, বিস্ফোরণের ঘটনাটি গুরুদুয়ারার কাছে ঘটেছে এবং সে সময় কমপক্ষে ১৬ জন পূর্ণ্যার্থী অবস্থান করছিলেন।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited