শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৬ পিএম, ২০২১-০৫-০৫
রোকনুজ্জাামান সবুজ, জামালপুর: জামালপুরের ইসলামপুর দূর্গম চরাঞ্চলের সাপধরী ইউনিয়নের চর শিশুয়া ফসলী জমি উপর দিয়ে রাস্তা স্থান পবির্তনের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
গত মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে চর শিশুয়া গ্রামে ফসলী জমির মাঠে ঘন্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে স্থানীয় ইউপি সদস্য মোজাফ্ফর, চান মিয়া প্রমানিক, ডা.ফজল, আমির উদ্দিন প্রমাণিকসহ শত শত এলাকাবাসী বলেন, সাপধরী চর শিশুয়া গ্রামে আবু সাইদের বাড়ি থেকে ৪ নং ওয়ার্ডের অন্তর্গত মন্ডল পাড়া গ্রামের ভুইতে ফকির এর বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার জায়গায় যে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। সেই রাস্তার ম্যাপে পড়েছে কৃষকদের ফসলী জমি। গ্রামবাসী বা জমির মালিকদের সাথে কোন পরামর্শ না নিয়ে ব্যক্তি মালিকানা সম্পদের উপর রাস্তাটি তৈরীর করার প্রকল্প দেওয়া হয়েছে। তাদের একমাত্র ফসলী উর্বর জমি দিয়ে রাস্তা নির্মাণ করা হলে তারা খাদ্য শস্য উৎপাদন না করতে পারলে পথে বসতে হবে। রাস্তাটির বিকল্প হিসেবে ৫০০মিটার পূর্বপাশ দিয়ে রাস্তাটা তৈরী করা হলে ফসলী জমিও রক্ষা হবে। .jpg)
তাই প্রশাসনের নিকট ফসলী জমি রক্ষায় রাস্তাটির স্থান পবির্তনের দাবী করেছেন এলাকাবাসী।
এ ব্যাপারে সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি জানান, এলাকার উন্নয়নে রাস্তাটি কাজ শুরু হয়েছে খুব ভালো কথা কিন্তু স্থানীয় লোকজনের মাঝে যে বিবেদের সৃষ্টি হয়েছে জনস্বার্থে ফসলি জমি বাদ দিয়ে রাস্তাটির পূর্ব দিকে তৈরী করা হলে আর কোন সমস্যা থাকবেনা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited