শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৩:৪৫ পিএম, ২০২৩-০৯-০৮
রামগতি( লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দকৃত চাল থেকে ছাত্রলীগের নামে সুযোগ-সুবিধা দাবি করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে । উপজেলার মাহমুদা উচ্চ বিদ্যালয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন বিজয়ের বিরুদ্ধে বড়খেড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান মাকসুদ মিজান এ অভিযোগ করেন। চেয়ারম্যান মিজান জানান,গত ২২ আগষ্ট বড়খেরী ইউনিয়ন পরিষদে জেলেদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ শুরু করেন তিনি। এসময় স্থানীয় ছাত্রলীগ নেতা আরমান হোসেন বিজয় জেলেদের বরাদ্দকৃত চাল থেকে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে ছাত্রলীগের নামে সুবিধা (চাল) দিতে বলেন।
এসময় ছাত্রলীগ নেতাকে তিনি জানান, সরকার এ চাল শুধু জেলেদের জন্যই দিয়েছেন, ছাত্রলীগের জন্য নয়। এ বিষয়ে মাহমুদা উচ্চ বিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরমান হোসেন বিজয় স্বীকার করে বলেন, জেলেদের চাল বিতরণকালে আমি বলেছি চেয়ারম্যান তার সামনের (আসপাশের) লোকজনকেই সুযোগ-সুবিধা দেন। ছাত্রলীগকে কোনো সুযোগ সুবিধা দেননা।
এদিকে চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতার কথোপকথনের একটি অডিও ক্লিপ ফাঁস হলে ওই অডিও ক্লিপে চেয়ারম্যানকে উদ্দেশ্য করে ছাত্রলীগ নেতাকে বলতে শোনা যায়,আমি ছাত্রলীগ করেও কোনো সুযোগ-সুবিধা পাচ্ছি না। আপনারা যাদের সুযোগ-সুবিধা দেন তারাই মিছিলের সামনে থাকে। তারা মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া চালের বস্তা নিয়ে আবার প্রধানমন্ত্রীর নামেই খারাপ খারাপ কথা বলে। এমন লোক সহযোগিতা পেলেও আমি পাচ্ছি না। তার এ কথার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান হাসান মাকসুদকে বলতে শোনা যায়, শেখ হাসিনা কি নিষেধ করেছে কাউকে চাল দিতে? কোনটা শেখ হাসিনার চাল? আরমান বলে ওঠেন, সরকারি চাল।
তখন মিজান বলেন, সরকারি চাল কি শেখ হাসিনার চাল? আরমান তোমার বয়স যখন ৬ বছর, তখন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগের দুঃসময় বা খারাপ সময় দেখেছো? জন্মের পর থেকেই আওয়ামী লীগের সুসময় দেখছো। আওয়ামী লীগের ক্ষমতা আর ক্ষমতা। আমি বড়খেড়ি ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। এখানে আওয়ামী লীগ করতে গিয়ে নানান প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। পরিষদ শুধু আওয়ামী লীগের নয়। পরিষদ আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতসহ সব নাগরিকের। এখানে সবাই সুযোগ পাবে। তুমি (ছাত্রলীগ নেতা) কেন পরিষদের বিরুদ্ধে লেখালেখি করেছো? আমার বিরুদ্ধে তোমার অভিযোগ থাকতে পারে। তুমি আমার বিরুদ্ধে লিখতে পারতে। পরিষদের বিরুদ্ধে লেখা তোমার উচিত হয়নি। তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমিসহ অন্যান্যদের বলতে পারতে। ছাত্রলীগ-আওয়ামী লীগ তোমাকে লিজ দেওয়া হয়নি। তুমি যদি একটি ইউনিটের নেতা হয়ে কেন্দ্রীয় নেতার মতো লেখালেখি করো তা তো হবে না। এ অধিকার তো তোমাকে কেউ দেয়নি।’
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited