শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০৫ পিএম, ২০২২-০৮-০৮
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান এর ক্ষমতার অপব্যবহার, পথচারীকে অপমান অপদস্ত, মারধর এবং একজন সরকারী কর্মকর্তার পেশাগত অসদাচরন ও আচরন তদন্তপূর্বক যথাযথ আইনী ব্যবস্থা গ্রহনের জন্য লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। বাংলাদেশ সুর্প্রীম কোর্ট এর এ্যাডভোকেট, ব্যারিস্টার-এট-ল সৈয়দ সায়েদুল হক সুমন মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামের ভুক্তভোগী কৃষক রিবাক মিয়া‘র পক্ষে গত ০৩/০৮/২০২২ইং তার স্বাক্ষরিত প্যাডে এডিসহ রেজিষ্ট্রি ডাকযোগে জনপ্রশাসন এর সচিব, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, জেলা প্রশাসক, মৌলভীবাজার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ লিগ্যাল নোটিশ প্রদান করেন। লিগ্যাল নোটিশ সুত্রে জানা গেছে- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিগত ০২/০৭/২০২২ইং, বিকাল সাড়ে ৪ঘটিকায় একজন ভুক্তভোগীকে জনসম্মুখে কানধরে উঠ বস করান এবং চরথাপ্প্র মারেন। যাহা পাশে থাকা কে বা কাহারা ক্যামেরায় রেকর্ডপূর্বক বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করে তা ভাইরাল করা হয়। বিগত ২৮/০৬/২০২২ইং,কৃষক রিবাক মিয়া’র একটি পাওয়ার ট্রিলার রাস্তা পারাপারের সময় উক্ত পাওয়ার ট্রিলারটি ব্যক্তিগত আক্রোশের মাধ্যমে পানিতে ফেলে দেন। অভিযোগ উঠেছে- সদর উপজেলার পার্শ্ববর্তী পৌর মার্কেটে ইউএনও সাবরিনা রহমান হঠাৎ করে উপস্থিত হয়ে ছোট ছোট দোকানপাট পূর্ব নোটিশ ছাড়াই ভেঙ্গে গুড়িয়ে দেন। এ ব্যপারে জানতে চাইলে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান বলেন- লোকটাকে পানিতে ফালাইনি, লোকটার ট্রাকটার পানিতে ফালাইছি। এসব রাস্তায় উঠার কথা নয়। পাওয়ার ট্রিলার রাস্তায় উঠতে হলে রাবার ড্রাম ব্যবহার করতে হবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন- সারা দিন অনেক কাজ করতে হয়। একজন মানুষ সবার কাছে ভালো হতে পাওে না। কেউ প্রতি হিংসা করে এসব করছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited