চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় ট্রেনযাত্রীর স্বর্ণের চেইন ছিনতাইকালে আটক ৪

আখাউড়ায় ট্রেনযাত্রীর স্বর্ণের চেইন ছিনতাইকালে আটক ৪

নিজস্ব প্রতিবেদক :    |    ০৭:১৫ পিএম, ২০২২-০৩-০৮

আখাউড়ায় ট্রেনযাত্রীর স্বর্ণের চেইন ছিনতাইকালে আটক ৪

ইসমাঈল হেোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া )প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে ট্রেনযাত্রীর স্বর্ণের চেইন  ছিনতাইকালে চার নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন থেকে তাদের  আটক করা হয়।

আটককৃতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার উচাইল (কাচারআটি) গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী জোস্না আক্তার, একই গ্রামের রহিম মিয়ার স্ত্রী সাফিয়া বেগম, জুয়েল মিয়ার স্ত্রী রোজিনা বেগম ও হাদিস মিয়ার স্ত্রী নাছিমা আক্তার। তারা একে অপরের আত্মীয়।  

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর মহানগর ট্রেনটি সকাল ১০টায় আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। ট্রেনটি স্টেশনে যাত্রা বিরতির সঙ্গে সঙ্গে ভিড় ঠেলে তারা কৌশল করে কয়েকজন ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকে, কয়েকজন নিচে অবস্থান করে। একপর্যায়ে একজন নারী যাত্রী ট্রেনে উঠতে গেলে কৌশলে ওই যাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় ওই যাত্রী চিৎকার শুরু করলে স্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ সদস্যরা এসে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে স্বর্ণের চেইনটি উদ্ধার করে ওই নারীকে ফেরত দেওয়া হয়।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল করিম জানান, ট্রেনে প্রায় সময় যাত্রীদের কাছ থেকে তারা বিভিন্ন মালামাল চুরি ও ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।  এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে।

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর