চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:১৪ পিএম, ২০২২-০৯-১২

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বাড়ার সাথে সাথে প্রতিদিন প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল আর সেই সাথে দেখা দিয়েছে নদী ভাঙন। দিনের পর দিন পানি বৃদ্ধিতে দুশ্চিন্তায় রয়েছে নদীপাড়ের মানুষ।

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা গেছে, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে গত ২৪ ঘন্টায় ১৩ সেন্টিমিটার ও কাজিপুরের মেঘাই পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর ) এতথ্য নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল লতিফ। এদিকে যমুনায় দ্রুত পানি বৃদ্ধির ফলে জেলার চৌহালী, শাহজাদপুর ও কাজিপুর অংশে দেখা দিয়েছে নদী ভাঙন। প্রতিদিনই ঘর-বাড়ি, ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে দাবী স্থানীয়দের। জেলার চৌহালী উপজেলার শহিদুল ইসলাম জানান, গত ৫-৬ দিন হলো নদীর পানি নতুন করে বাড়তে শুরু করেছে। এখানে পানি বাড়ার সাথে সাথে নদী তীরে ভাঙতে শুরু করে। আবার পানি কমে যাবার সময়ও ভাঙ্গে। এবছর বন্যার পাানি নদীতে প্রবেশ করার পর থেকে প্রায় শতাধিক বসতভিটা নদীতে বিলিন হয়েছে। আর সাথে প্রতিদিন তো ফসলি জমি নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। শাহজাদপুর উপজেলার জালালপুর গ্রামের কাসেম আলী জানান, গত দুদিন আগে এই গ্রামের তিনটি বসত ভিটা ভেঙে নদীতে বিলিন হয়ে গেছে। এছাড়াও প্রতিদিনই নদীর পাড় ভাঙছে। ভাঙন আতংকে অনেকে ঘর বাড়ি নিরাপদ স্থানে সড়িয়ে নিচ্ছে ৷ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার জানান, উজানের পাহাড়ি ঢলের কারণে গত ৫-৬ দিন হলো যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। পানি বাড়াতে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। তবে এই পানি বিপদসীমা অতিক্রম করবে না। তিনি আরও বলেন, যমুনা নদীর পানি আরও ৫-৭ বৃদ্ধি পেতে পারে।
 
রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর