শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫২ পিএম, ২০২১-১০-০৫
আসাদুজ্জামান বাদল (নরসিংদী): বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবি সংগ্রাম পরিষদ নরসিংদী জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে ৫ অক্টোবর ১১টা হতে ১২টা পর্যন্ত নরসিংদী প্রেসক্লাব প্রাঙ্গনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রিয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌঃ বীরমুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব। বিশেষ অতিথি ছিলেন সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রকৌঃ আব্দুল খালেক আকন্দ, সংগ্রাম পরিষদের যুগ্ম সদস্য সচিব মোঃ এনামুল হক, বেঙ্গল ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ কে.এম জিয়াউল হক মারুফ ও অরবিট ইনস্টিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ প্রকৌঃ মোঃ এনামুল হোসাইন।
কতিপয় আমলাচক্র কর্তৃক দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিভিন্নভাবে অবমূল্যায়নসহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আইডিইবি’র সভাপতি প্রকৌঃ মোশফিকুর রহমান খান (আঙ্গুর), সাধারণ সম্পাদক প্রকৌঃ মনিরুজ্জামান, সংগ্রাম পরিষদ নরসিংদী জেলার আহ্বায়ক প্রকৌঃ রোটাঃ মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌঃ মোঃ মোখলেছুর রহমান, সদস্য সচিব প্রকৌঃ মোছলেছুর রহমান ভূঞা, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌঃ মোবারক হোসেন, নরসিংদী সরকারি পলিটেকনিকের সাবেক ছাত্র নেতা বর্তমানে নরসিংদী সদর আইডইবির সহ-সভাপতি প্রকৌঃ মোঃ রুহুল আমিন কাউছার প্রমুখ নেতৃবৃন্দ।
জানা যায়, কারিগরি আমলাচক্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রকৌশলী শব্দটি ব্যবহার করতে না দেওয়া ও উপ-সহকারী প্রকৌশলী পদ বাতিল এবং তাদের ৪ বছরের কোর্সকে ৪ বছরে অবনমিত করার ঘৃন্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এছাড়াও পেশাগত বিভিন্ন সমস্যা সমাধানে দেশের প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনাসহ আন্তঃমন্ত্রণালয়ের সুপারিশ থাকা স্বত্বেও কুচক্রীমহল কুট কৌশলের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টিতে মত্ত রয়েছেন।
মানববন্ধনে বক্তাগণ, এ সকল ষড়যন্ত্রসহ তাদের ন্যায়সংগত ৪ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন।
মানববন্ধন শেষে নেতৃবেন্দর একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর নরসিংদীর জেলা প্রশাসকের মাধ্যমে পৃথক পৃথক স্মারকলিপি প্রেরণ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited