শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৩৬ পিএম, ২০২২-০৯-২৬
আলমগীর তালুকদার টাংগাইল প্রতিনিধি: নামজারি আবেদনে ক্রটি থাকায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীকে অফিস কক্ষের ভেতরে জুতা পেটা করছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত দত্ত। শুধু তাই নয়, একজনের মাথার টুপি খুলে নিয়ে কটুক্তিও করেছেন তিনি। সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে এসিল্যান্ডের নিজ অফিস কক্ষে এমন কাণ্ড ঘটান তিনি। দুই কর্মচারী হলেন, সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ও আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলাম। জানা যায়, দুপুর ১২ টার আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলামকে নিজ কক্ষে ডেকে নেন এসিল্যান্ড অমিত দত্ত। পরে নামজারির কাজে ক্রুটি দেখিয়ে দফায় দফায় প্রায় এক ঘন্টা খায়রুল ইসলামকে জুতাপেটা করেন তিনি। এরপর খায়রুল ইসলাম বের হয়ে আসলে ওই সময় সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম তার কক্ষে প্রবেশ করা মাত্রই সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত জুতা দিয়ে তার দিকে ঢিল ছুঁড়েন এবং চেয়ার থেকে উঠে গিয়ে রাগে মুমিনুলের মাথার টুপি খুলে ফেলেন এবং তাকে মারপিট শুরু করেন। এ বিষয়ে সার্টিফিকেট সহকারী মমিনুল ইসলাম ইসলাম বলেন, এসিল্যান্ডের স্যারের অফিস কক্ষ প্রবেশ করা মাত্রই আমাকে জুতা দিয়ে ঢিল মারেন এবং চেয়ার থেকে উঠে মাথার টুপি খুলে ফেলে জুতা দিয়ে মারপিটসহ টুপি নিয়ে নানা ধরনের কটুক্তি করেন। পরে আমি রুম থেকে বের হয়ে আসি। আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর খায়রুল ইসলাম বলেন, আজ দুপুরে নামজারির কাজে ভুল দেখিয়ে এসিল্যান্ড স্যার তার কক্ষে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও জুতাপেটা করেছেন। এ অভিযোগের বিষয় জানতে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মেবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ইশরাত জাহান বলেন, প্রাথমিকভাবে জেনেছি ওই দুই জন স্টাফের কাজে ভুল হওয়ায় তাদের ডেকে নিয়ে বকাঝকা করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited