শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৭ পিএম, ২০২২-১১-১৬
মোহাম্মদ ইসমাইল হোসেন ,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। বুধবার দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর, রামধননগর লিচু বাগানসহ কয়েকটি প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। রামধননগর এলাকায় নির্মাণ কাজ পরিদর্শণ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
কাজের অগ্রগতি, মান এবং নির্ধারিত সময়ে কাজ শেষ হবে কীনা এসব বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা হলো ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করতে হবে। আজকে আমি মুলত কৃষক সমাবেশে যোগদান করতে এসেছিলাম। সাথে আমি আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি দেখে গেলাম। যে গতিতে কাজ এগোচ্ছে, আমি ইউএনও কে তাগাদা দিয়েছি যাতে ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারে।
কাজের মান এবং সার্বিক অগ্রগতি নিয়ে আমি সন্তুÍষ্ট। আপনারা জানেন যে, এখানে শ্রমিক পাওয়া যায় না। উত্তরবঙ্গ থেকে শ্রমিক আনতে হয়। আমরা চেষ্টা করছি বেশি শ্রমিক এনে যাতে দ্রুত কাজ শেষ করতে পারি। এসময় ঘরের নির্মাণ কাজে নিন্মামনের সামগ্রী ব্যবহার হচ্ছে- কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়টি উল্লেখ করে নির্মাণ সামগ্রীর মান সম্পর্কে জানতে চাইলে তিনি- এ অভিযোগ সত্য নয় বলে মন্তব্য করে বলেন, আমি নিজে আশ্রয়ন প্রকল্পের নির্মাণ কাজ মনিটরিং করছি। এডিসি, ইউএনও সাহেব দেখভাল করছে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ঘর। এখানে একটি টাকা নয়ছয় করার সুযোগ আমি কাউকে দিব না। আখাউড়ায় এর আগে এরকম একটি ঘটনা ঘটতে চলেছিল । আল্লাহর অশেষ কৃপায় আমরা শুরুতেই সেটা ধরতে পেরেছি। যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিদর্শণকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উত্তর ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
উল্লেখ্য, আখাউড়া উপজেলায় মোট ৬৫৩টি ঘর নির্মাণ করা হবে। বর্তমানে অবশিষ্ট ২৯০টি ঘরের নির্মাণ কাজ চলমান আছে। ইতোমধ্যে শতাধিক ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited