চট্টগ্রাম   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল খুন: প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল খুন: প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক :    |    ১০:০৫ পিএম, ২০২১-০১-১৮

সিরাজগঞ্জে কাউন্সিলর তরিকুল খুন: প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ    সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান খুনের ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ নেতা শাহাদত হোসেন বুদ্দিনসহ জ্ঞাত-অজ্ঞাত ৮০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার নামীয় ২৭ নম্বর আসামী স্বপন বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ

রোববার (১৭ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বপন বেপারী টাঙ্গাইল জেলা সদরের বেপারী পাড়া দেলদুয়ার রোড এলাকার মৃত জয়নাল বেপারীর ছেলে। এর আগে রোববার রাতে নিহত তরিকুলের ছেলে ইকরামুল হাসান হৃদয় বাদী হয়ে নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিন, তার  তিন ভাই, দুই ছেলেসহ ৩২ জনের নাম উল্লেখ অজ্ঞাতনামা ৪০/৫০ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।মামলায় বাদী উল্লেখ করেন, শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটের ফলাফল নিতে যান বাদীর বাবা কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম। ফলাফলে তাকে বিজয়ী ঘোষণার সাথে সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদত হোসেন বুদ্দিনসহ অন্যান্য আসামীরা বাদীর বাবাকে ঘিরে ধরে এবং তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরদিন থেকেই সাহেদনগর বেপারি পাড়া এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। মামলার অধিকাংশ আসামীর বাড়ি গ্রামটিতেই। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, নিহতের ছেলে বাদী হয়ে রোববার রাতে মামলা দায়েল করেছেন। আমরা মামলার ২৭ নম্বর আসামীকে গ্রেফতার করেছি। বাকীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে। সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তার বলেন, দ্রুতগতিতে মামলার তদন্তকাজ এগিয়ে চলছে। অনেক দূর এগিয়ে গেছি। খুব শীঘ্রই ভাল ফলাফল দিতে পারবো। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাচ্ছে না

রিটেলেড নিউজ

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত

লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

বিজয়নগরে২০ বোতল স্কফসহ গ্রেপ্তার ১

জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর