শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৫ পিএম, ২০২১-০৮-০৭
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় উপজেলার ৫টি কেন্দ্রে প্রথম দিনের গনহারে টিকা কার্যক্রম চলছে। সকাল ৯ ঘটিকা থেকেই আখাউড়ায় শুরু হয়েছে গণটিকা কার্যক্রম।টিকা নিতে আসা ২৫ বছর ঊর্ধ্বে তরুণ-তরুণী, নারী পুরুষসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের দীর্ঘ লাইন পাশাপাশি উপচেপড়া ভিড়। কেন্দ্রগুলো যথাক্রমে আখাউড়া পৌরসভার জাহানারা হক মহিলা কলেজ,দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়,মনিয়ন্দ ইউনিয়নে মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়, ধরখার ইউনিয়নে নুরপুর উচ্চ বিদ্যালয় ও মোগড়া ইউনিয়নের নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। জাহানারা হক মহিলা কলেজে স্বাস্থ্য বিধি মেনে প্রথম ডোজ নিচ্ছেন সাধারণ মানুষ। দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে মানুষের উপচেপড়া ভিড় তারমধ্যে রয়েছে দীর্ঘ লাইন উপেক্ষিত স্বাস্থ্যবিধি।ধরখার ইউনিয়নের নুরপুর প্রাথমিক বিদ্যালয়ে ১২ ঘটিকায় ৬০০ ডোজ টিকা শেষ হয়ে গেছে।মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ে মানুষের উপচেপড়া ভিড়। টিকা নিতে আসা লোকজনের মধ্যে অনেকেই জানান দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ও টিকা পাইনি ৬০০ ডোজ ৫ টি কেন্দ্রেই ৩ হাজার টিকা প্রদান করা প্রায় শেষ। এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুর রহমান রাশেদ কে বারবার ফোন দিলেও ফোনে পাওয়া যায় নি। এদিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায় আজকে সারা বাংলাদেশের ন্যায় আখাউড়ার ৫ টি কেন্দ্রে টিকা দেয়া শুরু হয়েছে আমরা দেখেছি উৎসবমুখর পরিবেশে স্থানীয় জনপ্রতিনিধি গন সহ ভলান্টিয়ার কাজ করছে। যেখানে উপচে পড়া ভিড় রয়েছে সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হচ্ছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited