শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫১ পিএম, ২০২১-০৫-২০
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে কুমিল্লার হোমনায় উপজেলা প্রেসক্লাব ও হোমনা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমির সামনের সড়ক ও উপজেলা পরিষদ গেইটে গতকাল বৃহস্পতিবার বেলা বারোটা থেকে দুইটা পর্যন্ত দুই ঘণ্টাাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
আয়োজিত মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে তথ্য চুরির যে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। সাংবাদিকরা তথ্য চুরি করে না; বরং তথ্য উদঘাটন করে দেশ ও জাতির কল্যাণে সত্য উপস্থাপন করে মাত্র। গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে সাংবাদিকরা আরও বলেন, সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের টুটি চেপে ধরে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে এবং হয়রানিমূলক মামলা দিয়ে জেলে পাঠিয়ে গণমাধ্যমের কণ্ঠ রোধ করে রাষ্ট্রের ভিত্তি দুর্বল করার ব্যর্থ চেষ্টা করে জঘন্য অন্যায় করেছেন। মানববন্ধনে অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, পেশাগত দায়িত্ব পালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত এবং হেনস্তার ঘটনায় জড়িত আমলা ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। 
মানববন্ধনে সাংবাদিক মোর্শেদুল ইসলাম শাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আবদুল হক সরকার, মো. আক্তার হোসেন, জসীম উদ্দিন লিটন, মো. ইব্রাহিম খলিল, আবুল বাসার সরকার, হানিফ খান, আমজাদ হোসেন সজল, সৈয়দ আনোয়ার, সফিকুল ইসলাম পলাশ, মো. আইয়ুব আলী, এমএ কাশেম ভূঁইয়া, মোরশিদ আলম, আবু রায়হান চৌধুরী, মঈনুল ইসলাম মিশুক, তপন সরকার, কবি দেলোয়ার, মো. রুস্তম আলী ও সোনিয়া আফরিন প্রমুখ। এছাড়া সাংবাদিকদের মানববন্ধন, প্রতিবাদ ও মিছিলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited