শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:১৪ পিএম, ২০২৩-১০-০৯
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ অক্টোবর ২০২৩ইং) বেলা ১১ ঘটিকার সময় ইসলামিয়া সরকারি কলেজ মাঠে গণ মিছিল শুরুর পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ। সভাপতির বক্তব্য রুমানা মাহমুদ বলেন, আজকের এই গণ মিছিল ও সমাবেশে উপস্থিতিই প্রমাণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কতটুকু জনপ্রিয় তার জনপ্রিয়তায় হিংসা করে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রেখেছে। তিনি এখন ভীষণ অসুস্থ তাকে বিদেশে নেওয়া জরুরী। কিন্তু শেখ হাসিনা বিদেশে যেতে দিচ্ছে না এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে দেশনেত্রী কে বিদেশে পাঠান তা না হলে পরিনাম ভালো হবেনা। আমাদের মাকে মুক্তি না দিলে বিদেশে সুচিকিৎসার জন্য না পাঠালে দেশনায়ক তারেক রহমান যে আন্দোলনের ডাক দিবে সেই আন্দোলনে উত্তরবঙ্গের সিংহ পুরুষ ইকবাল হাসান মাহমুদ টুকু'র নেতৃত্বে সিরাজগঞ্জ থেকেই মায়ের মুক্তির আন্দোলন বেগবান করবো ইনশাআল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, গাজী আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা,ভিপি অমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, লিয়াকত আলী খান, মাজেদুল হক রতন,মোস্তফা নোমান আলাল, মিলন ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামান, আলমগীর আলম, দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সহ- দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি সরকার মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. নাজমুল ইসলাম,শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ। সমাবেশ শেষে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু'র নেতৃত্বে গণ মিছিল টি ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে ইবি রোড, গোশালা রেলগেট হয়ে স্টেডিয়াম রোড হয়ে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে গিয়ে গণ মিছিল টি সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার ১৮টি ইউনিটের বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited