শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৫৮ পিএম, ২০২২-০৬-০৭
আলম খান (বিশেষ প্রতিনিধি ) : নরসিংদীর শিবপুর উপজেলার ঐতিহ্যবাহী গড়বাড়ী তাজবিদুল কোরআন দাখিল মাদ্রাসার তৃতীয় বারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজ সেবক,বিশিষ্ট শিক্ষানুরাগী, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, রফিকুল ইসলাম সোহাগ। গত ৫ ই জুন মাদ্রাসার অফিস কক্ষে অনুষ্ঠিত পরিচালনা কমিটির এক সভায় মোঃআঃ রব প্রস্তাবকারী, মোঃকফিল উদ্দিন মোল্লা সমর্থনকারী ও সর্ব-সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয় বারের মতো রফিকুল ইসলাম সোহাগ কে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন। এসময় মাদ্রাসা সুপার মো: আলাউদ্দিন ও পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ***১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়ঃ ১.সভাপতি - রফিকুল ইসলাম সোহাগ, ২.সদস্য সচিব -আলা উদ্দিন, ৩.কফিল উদ্দিন মোল্লা - দাতা সদস্য, ৪.মোঃনুরুল ইসলাম - প্রতিষ্ঠাতা সদস্য, ৫.খায়রুজ্জামান ভূইয়াঁ -সাধারণ অভিভাবক সদস্য (এবতেদায়ী স্তর) ৬.ফজলুল হক - সাধারণ অভিভাবক সদস্য (দাখিল স্তর) ৭.মাজাহারুল ইসলাম - সাধারণ অভিভাবক সদস্য (দাখিল স্তর) ৮.মোঃআঃরব - সাধারণ অভিভাবক সদস্য (দাখিল), ৯. মাহমুদা বেগম - সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, ১০.মোঃআবু হানিফ - সাধারণ শিক্ষক সদস্য (দাখিল), ১১.মোঃ মোজাম্মেল হক -সাধারণ শিক্ষক সদস্য (এবতেদায়ী) ১২.ফাতেমা আক্তার - সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য। পরিচালনা কমিটির সদস্যরা জানায়, রফিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি হওয়ায় অত্র মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্যরা আবারও তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন। রফিকুল ইসলাম সোহাগ বলেন, আমার বাবা মরহুম হাজি আব্দুল মান্নান মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন উনার মৃত্যুর পর এলাকাবাসীর অনুরোধে বিগত কয়েক বছর যাবৎ অত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছি। তিনি তৃতীয় বারের মত মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়ে অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited