চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

আখাউড়ায় পরিদর্শনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কেএম তারিকুল ইসলাম

আখাউড়ায় পরিদর্শনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কেএম তারিকুল ইসলাম

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৪:০২ পিএম, ২০২১-০৩-০৭

আখাউড়ায় পরিদর্শনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কেএম তারিকুল ইসলাম

ইসমাঈল হোসেন,(আখাউড়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পরিদর্শনে আসেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কেএম তারিকুল ইসলাম আজ রবিবার (৭ মার্চ ২০২১) সকাল সাড়ে ১০ টার দিকে তিনি আখাউড়া স্থলবন্দরে পরিদর্শন শেষে সাংবাদিকদের কে জানান,ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে প্যাসেঞ্জার টার্মিনালের জন্য ভূমি চিহ্নিতকরণসহ বন্দরে ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপন করা হবে। ফলে একই ছাদের নিচে কাস্টমস ও ইমিগ্রেশনসহ সব ধরনের সেবা পাবেন পাসপোর্টধারী যাত্রী ও বন্দরের ব্যবসায়ীরা। কেএম তারিকুল ইসলাম আরো বলেন, বেনাপোল স্থলবন্দরের পর পাসপোর্টধারী যাত্রী পারাপারে দ্বিতীয় পর্যায়ে রয়েছে আখাউড়া স্থলবন্দর। যাত্রীদের সেবার মান চিন্তা করে স্থলবন্দর এলাকায় অবকাঠামো উন্নয়নসহ প্যাসেঞ্জার টার্মিনাল স্থাপন করা হবে। যা শিগগিরই বন্দরে দৃশ্যমান উন্নয়ন হবে। পাসপোর্টধারী যাত্রীদের সেবার মানও অনেক ভালো হবে। আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ী নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে স্থলবন্দর ভিআইপি লাউঞ্জে মতবিনিময় সভা করেন। পরে কেএম তারিকুল ইসলাম আখাউড়া কাস্টমস্, ইমিগ্রেশন, নোম্যান্সল্যান্ড ও স্থলবন্দর এলাকা ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প পরিচালক মোহাম্মদ আকবর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কর্মকর্তা আশ্রাফ আহমদ রাসেল, আখাউড়া স্থলবন্দর শুল্ক স্টেশনের উপকমিশনার মো. ফখরুল আমিন চৌধুরী, স্থলবন্দর কর্তৃপক্ষের তত্বাবদায়ক প্রকৌশলী মো. হাসান আলী, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া, আমদানি-রফতানি কারক অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।

রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর