শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৮ পিএম, ২০২৩-০১-১৩
আলম খান : নরসিংদী জেলা শিবপুর উপজেলার আইয়ুব ইউনিয়নের ঘাশিরদিয়া গ্রামের মৃত আবু ছাইদ এর স্ত্রী ৯০ বছরের বৃদ্ধা শুক্কুরী বিবি,পিতাঃইউনুছ আলীর পৈত্রিক সম্পত্তি ও স্বামী মৃত আবু ছাইদ জমি ফিরে পেতে অসহায়ের মত পথ চেয়ে বসে আছেন বৃদ্ধা শুক্কুরি বিবি । শুক্কুরি বিবি প্রতিবেদক কে জানান, আমার সব সম্পদ মাইষে নিছে গা বলে ই কেদে দেন,এই জমির জন্য আমার ছেলেরা বাড়িতে থাকতে পারে নাই। শুক্কুরী বিবি ছেলে আরমান মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,উক্ত জমির জন্য আমাকে ছোট বেলায় মেরে ফেলার হুমকি দিছে ও আমার ভাইসহ মারধরের শিকার হই। নিজ এলাকাতে থাকতে পারি নাই, মা কে দেখতে পারি নাই, দেশের বিভিন্ন জায়গায় খেয়ে না খেয়ে কষ্টে দিন কাটাইছি, মা কে না দেখতে পেরে কত যে কেদেছি। কে তারা জিজ্ঞেস করলে আরমান বলেন, মৃতঃআক্কাছের ছেলে ছিদ্দিক,সে হল সব করেছে, সেই মুলহোতা। আমার তিন ছেলে তাদের নামে বিভিন্ন লোকজন কে বাদী বানিয়ে হয়রানি মূলক ৮/১০ মামলা দিছে, বড় ছেলে রুবেল কে আসামী বানাইছে। শুক্কুরি বিবি নাতী সুমন মিয়ার সাথে যোগাযোগ করা হলে, সে জানায় আমার মা ২০০৭ সালে আমাদের জমির উদ্ধারের জন্য যখন চেষ্টা চালায়, তখন থেকে ঐ মৃতঃআক্কাছ আলী ছেলে ছিদ্দিক মিয়া আবার যড়যন্ত্র শুরু করে এলাকায় যারা ছিদ্দিকের আত্মীয় স্বজন বেশ কয়েকজন তার সাথে মিলে ২০০৮ সালে নারী নির্যাতন ও অপহরণ মামলা দেয়, উক্ত মামলা থেকে যখন রেহাই পাই, আবার বিভিন্ন লোক কে বাদী বানিয়ে মামলা দিয়ে আমাকে হয়রানি করছে যাতে আমি এলাকাতে না আসতে পারি, আমার দাদার জমি,দাদীর জমি মূলসূত্র। সুমন মিয়া বলে, আমি দাদীর কথা অনুযায়ী জমির কাগজ সংগ্রহ করি, মৌজাঃঘাশিরদিয়া, খতিয়ান ৩৯৯, এস,এ দাগ নং ৫০৩, জমির পরিমাণ ৩৩ শতাংশ, আর,এস ১৭, উক্ত মৌজায়, খতিয়ান ৩৫০, এস,এ দাগ নং -৪২৬,জমির পরিমাণ -২১ শতাংশ। পালপাড়া মৌজা,খতিয়ান -২১,এস,এ দাগ নং-২০, আরএস দাগ নং-২১ জমির পরিমাণ ৫৯ শতাংশ। উক্ত জমি গুলো এস,এ আমার দাদা আবু ছাইদ, আমার শুক্কুরি বিবি, দাদীর বোন, জলেখা বিবি,মালেকা বিবি, পিতাঃইউনুছ আলী তাদের নামে রের্কড।আমার দাদা ও দাদী চাচাত ভাই বোন,পরে দুই পরিবারের কথা মত দাদা ও দাদীর বিয়ে হয়। উক্ত তথ্যের ভিত্তিতে মৃতঃআক্কাছ আলী ছেলে ছিদ্দিক মিয়ার বাড়িতে গেলে ছিদ্দিক মিয়া স্ত্রী জানায়, বাড়িতে নাই। শামসুল হক খাঁর বাড়িতে গেলে, তিনি জানান জমি আমার জানামতে অনেক ধরে চাষাবাদ করে আসছি,আমরা জানি আমাদের জমি, পরবর্তী দেখলাম আর,এস আরেক জনের নাম, আমরা উক্ত জমির কাগজ পত্র তল্লাশি দিছি। উক্ত গ্রামের মৃতঃআবু তাহের এর ছেলে সিরাজ মিয়া ও তার ভাইয়ের সাথে কথা বলে জানা যায়, ছিদ্দিক মিয়া, তাদের বলে তোদের বাবা জমি বিক্রি করে গেছে দলিল করতে হবে সিরাজ ও তার ভাইয়েরা উক্ত ঘটনার সত্যতা না জেনে দলিল করে দেয়। ...হায়রে মানবতা, বৃদ্ধা শুক্কুরি কত দিন, কত রাত না খেয়ে কাটিয়েছে শুক্কুরি বিবি শুক্কুরি বিবি ও তার স্বামী মৃতঃআবু ছাইদের জমি জবরদখল করে রেখেছে ছিদ্দিক মিয়া, স্বজনরা দাবী নরসিংদী জেলা প্রসাশক, সরকারের সহযোগিতায় উক্ত জমি উদ্ধার করে শুক্কুরি বিবি হাতে তুলে দেবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited