শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৭ পিএম, ২০২১-০৬-২২
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৬৫০
পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মরিয়ম বেগম (৩৯) নামে এক নারীকে আটক করেছে। মঙ্গলবার (২২ জুন) সকালে কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ইয়াবাসহ আটক হওয়া নারী মরিয়ম বেগম জেলার বাজিতপুর উপজেলার দীঘিরপাড় গ্রামের মো. বকুলের স্ত্রী। সে বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সবুজবাগ সড়কে এমরান সওদাগরের বাসায় ভাড়া থাকে। র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করেছেন। লে. কমান্ডার এম শোভন খান বিএন জানান, মরিয়ম বেগম একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ জুন) সকাল পৌনে ৮টার দিকে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের
একটি অপারেশনাল টিম কটিয়াদী উপজেলার করগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৬৫০ পিস ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইলসহ মরিয়ম বেগমকে আটক করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কটিয়াদী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited