শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৪ পিএম, ২০২৩-০১-১০
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে জমির দলিলের নকল তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিতে আহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আটক ছাত্রলীগের সাবেক ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর সাবেক ছাত্রলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের আবুল হোসেনের ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। দুপুরে মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও বাঐতারা গ্রামের মো. আব্দুল হাই মেম্বারের ছেলে মো. আরিফুল ইসলাম আরিফ, একই গ্রামের মো. বুলবুলের ছেলে মো. শাকিল ও আল মাহমুদের ছেলে মো. শরিফ।
সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২৪ জন গুলিবিদ্ধসহ আহত ৪০সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২৪ জন গুলিবিদ্ধসহ আহত ৪০
সদর থানার এসআই বলেন, ‘গতকাল সোমবার সংঘর্ষের ঘটনার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আজ মঙ্গলবার মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।’
উল্লেখ্য, গত শনিবার সকালে একটি জমির কাগজ তুলতে যান বাঐতারা গ্রামের রুবেল হোসেন। এ সময় একই গ্রামের দলিল লেখক আলম হোসেন দেরি করেন। এ নিয়ে রুবেল হোসেন দলিল লেখক আলমকে মারধর করেন। এরই জেরে গতকাল সোমবার সকাল থেকেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে রুবেল গ্রুপের পক্ষে আরিফ হোসেন তাঁর লাইসেন্স করা বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে প্রায় ২৪ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited