শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৯ পিএম, ২০২১-০৬-০৯
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
জৈনক কিশোরী সাং- ইসলামপুর, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ থেকে নিখোঁজ হয়। জৈনক কিশোরীর পরিবার অনেক খোজাখুজি পর না পেয়ে শাহজাদপুর থানায় জিডি করে(যার নং- ৪১৯ তাং-০৮/০৬/২০২১ ইং)। পরবর্তীতে জৈনক কিশোরীর পরিবার র্যাব-১২ এর কাছে মেয়েটি উদ্ধারের আকুতি জানায়। এর ধারাবাহিকতায় র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান নেতৃতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল উদ্ধার কাজ শুরু করে ০৮/০৬/২০২১ খ্রীঃ বিকাল ৪.০০ ঘটিকায় সিরাজগঞ্জ রোডস্থ ফুড ভিলেজ হোটেল এর পাশে জৈনিক কিশোরীকে পাওয়া যায়। পরবর্তীতে শাহজাদপুর থানায় যোগাযোগ করলে কর্তব্যরত ডিউটি অফিসার জৈনক কিশোরীর নামে হারানো জিডি সত্যতা নিশ্চত করে। তদন্ত সাপেক্ষে পরবর্তী কার্যক্রমের জন্য জৈনক কিশোরীকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। ০৮/০৬/২০২১ খ্রীঃ বিকাল ৫.০৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মি. জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল উল্লাপাড়া থানাধীন কুচিয়ামারা বাজারস্থ আল হাসান কলরব টেইলার্সের সামনে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ০১ (এক) গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন এবং নগদ ৯০০/-(নয়শত) টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ হিরো মিয়া(৩০), পিতা-মোঃ তছির উদ্দিন, সাং-চেংটিয়া পূর্বপাড়া, থানা-উল্লাপাড়া, ২। মোঃ সবুজ মিয়া(২৪), পিতা-মোঃ ছোরহাব আলী, সাং-জালসুকা মধ্যপাড়া, থানা-সলঙ্গা, উভর জেলা-সিরাজগঞ্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণীর ৮(ক)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited