চট্টগ্রাম   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মুরাদনগরে বেকিংএ সফল নারী উদ্যোক্তা সানজিদা

মুরাদনগরে বেকিংএ সফল নারী উদ্যোক্তা সানজিদা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:৩১ পিএম, ২০২৩-১২-১১

মুরাদনগরে বেকিংএ সফল নারী উদ্যোক্তা সানজিদা

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে ফিন্যান্স এন্ড ব্যাংকিংয়ে ডিগ্রিধারী নারী শিক্ষকতা ছেড়ে হয়েছেন উদ্যোক্তা। বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে মানসম্মত কেকসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরী ও অনলাইনে বিক্রি করে সফল উদ্যোক্তা হয়েছেন সানজিদা আফরিন রিমা নামের এক নারী। গত ৪বছরে তার কর্মদক্ষতায় উপজেলায় ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি স্বাবলম্বী হয়ে উঠেছেন তিনি। কাজের শুরুতে অনেকটা কঠিন সময় পাড় করলেও দিন দিন কাজের দক্ষতার মাধ্যমে পরিচিতি অর্জন করেছে সে। উদ্যোক্তা সানজিদা আফরিন রিমা উপজেলা সদরের মোশাররফ হোসেন তামিমের স্ত্রী ও জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের শাহজাহান সরকারের মেয়ে।
জানা যায়, মুরাদনগর থেকে এসএসসি ও এইচএসসি পাশ করার পর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) উত্তরা থেকে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ের উপরে ডিগ্রি অর্জন করেন উদ্যোক্তা সানজিদা আফরিন। শুরুতে ঢাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী ভাবে শিক্ষকতা শুরু করেন তিনি। করোনা মহামারীর শুরুতে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়েপড়া সানজিদা মুরাদনগরে এসে বেকিং কার্যক্রম শুরু করেন। স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় মানসম্মত কেকসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরী ও আফরিন শপবিডি নামের একটি ফেইসবুক পেইজের মাধ্যমে অনলাইনে বিক্রি শুরু করেন। মুরাদনগরে সামিরা বেকিংয়ের এরপর দ্বিতীয় নারী উদ্যোক্তা হিসেবে সানজিদা মানসম্মত খাদ্য সামগ্রী তৈরীর মাধ্যমে ধীরে ধীরে তার কার্যক্রমের মাধ্যমে উপজেলায় জনপ্রিয় হয়ে উঠেন। তার তৈরী সামগ্রীর মধ্যে রয়েছে (কেক আইটেম) ভ্যানিলা কেক, চকলেট ময়েস্ট কেক, পানদান কেক, অরেঞ্জ কেক, লেমন,স্ট্রবেরি কেক, বাটারস্কচ ফ্লেভার কেক, হোয়াইট ফরেস্ট কেক, ব্ল্যাক ফরেস্ট কেক, রেড ভেলভেট কেক। পিৎজা আইটেমে রয়েছে চিকেন চিজ পিৎজা, চিকেন সসেজ পিৎজা। মিষ্টি আইটেমের মধ্যে রয়েছে ছানার কাঁচা গোল্লা, কাটারিভোগ, ক্রিমজাম, মালাইচপ মিষ্টি। এছাড়াও রয়েছে সুস্বাধু চিকেন মোমো। খাদ্য সামগ্রী তৈরী করেই থেমে থাকেননি সানজিদা, পাশাপাশি বেকার নারীদের স্বাবলম্বী করতে ও নতুন উদ্যোক্তা তৈরী করার লক্ষ্যে আগ্রহী নারীদের সুচারুভাবে প্রশিক্ষন প্রদান করছেন।
উদ্যোক্তা সানজিদা আফরিন রিমা বলেন, অনেক পরিশ্রমের মাধ্যমে স্বাস্থ্যসম্মত ও ভেজাল মুক্ত এসব খাবার তৈরী এবং বিক্রি করে আমার সকল আর্থিক সংকট দূর হয়েছে। এখন আমি একজন স্বাবলম্বী নারী উদ্যোক্তা। পরিবারের সদস্যদের উৎসাহে আজ আমি এই অবস্থানে দাড়িয়েছি। আমার তৈরী করা খাবারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রং বা কেমিক্যাল ব্যবহার করা হয় না। আমি অনেক বড় বড় অর্ডার ভাল ভাবে সরবরাহ করতে পেরেছি। সকলের দোয়ায় আরো সামনে এগিয়ে যেতে চাই। আমাদের সমাজের অনেক নারীরা চাকরী খোঁজার পেছনে সময় নষ্ট না করে উদ্যোক্তা হলে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সৃষ্টি হতো।


 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর