শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪১ পিএম, ২০২২-০৪-২০
মোহাম্মদ ইসমাইল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাশুড়িকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে হেপি আক্তার নামে এক পুত্রবধূর বিরুদ্ধে। আহত শাশুড়ির নাম মোছাঃ সেলিনা বেগম(৪৫)। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় আখাউড়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান আহত সেলিনা বেগম। জানা যায়, প্রায় ছয় বছর আগে আখাউড়া পৌরসভার দেবগ্রাম স্টীল ব্রিজ সংলগ্ন হাবিবুর রহমানের মেয়ে হেপি আক্তার সাহেবনগর গ্রামের হানিফ মিয়ার ছেলে ইয়াছিন মিয়ার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। পরে পরিবারের অনুমতি ছাড়া তারা বিয়ে করে সংসার শুরু করে। তিন বছর ধরে পুত্রবধূ হেপি আক্তারের অত্যাচার সহ্য করতে না পেরে সেলিনা আক্তার তার বাবার বাড়ি চলে যায়। এবিষয়ে গুরুতর আহত সেলিনা বেগম বলেন, আমার স্বামী মৃত মোঃ হানিফ মিয়া সাবেক কাস্টমস ইনস্পেক্টর ছিলেন। আমার একমাত্র ছেলে ইয়াছিন মিয়া সৌদি আরব প্রবাসী। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে আমার পিতার যায়গাতে একটি ছোট ঘর করে বসবাস করি। তারা আমার ভরনপোষণ করেনা, কোনো খোঁজখবর নেয়না।শুনেছি আমার ছেলে হয়তো তার স্ত্রীর পরকীয়ার কথা বুঝতে পেরে স্ত্রীকে তালাক দিবে বলছে। কয়েকদিন আমার ছেলে তার স্ত্রীর সাথে ফোনে কথাবার্তা না বললেই আমাকে সন্দেহ করে আমি নাকি আমার ছেলেকে মানা করেছি কথা বলতে। অথচ আমার ছেলে আমার খবর নেয়না।
গতকাল রাতে আমার বাড়িতে পুত্রবধূ হেপি আক্তার এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে তার স্বামী নাকি গত দুইদিন ধরে তার ফোন রিসিভ করেনা ।এই কথা বলেই আমাকে কিল,ঘুষি, লাথি মেরে ধারালো বটি দা দিয়ে আমার ডান পায়ে কোপ মারে। আমি এ ঘটনায় প্রশাসনের কাছে বিচার চায়। অভিযুক্ত পুত্রবধূ হেপি আক্তার জানান, গত সাত মাস যাবৎ আমার স্বামী আমার খোঁজখবর নেয়না, ভরণপোষণ দেয়না। আমার স্বামী শাশুড়ির সাথে যোগাযোগ করে আমার বাবার বাড়ি খবর দিছে কাবিনের তিন লক্ষ টাকা নিয়ে স্বামীকে তালাক দিয়ে চলে যাওয়ার জন্য। গতকাল রাতে আমার মেয়েকে শাশুড়ির ঘর থেকে আনতে গেলে টানাটানির এক পর্যায়ে আমার শাশুড়ি টিনের উপর পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়।
এবিষয়ে স্থানীয় মোঃ রহিম মেম্বার বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে শুনেছি দায়ের কোপে আহত হয় সেলিনা বেগম। বাড়ির যায়গাটা ছেলের নামে দলিল করা। মা তাদের সাথে থাকলে সমস্যা হবে এই কথা বলে তারা স্বামী-স্ত্রী মিলে মাকে ঘর থেকে বের করে দেয়।হেপির স্বামী তাকে তালাক দিয়ে দিবে বলেও শুনেছি। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শ্যামল ভৌমিক বলেন,আহত নারীর পায়ের চামড়া কেটে যাওয়ায় দশটির মতো সেলাই লাগছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান আখাউড়া থানার ডিউটি অফিসার মোহাম্মদ মহিন উদ্দিন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited