চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮

হোমনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৫৭ পিএম, ২০২২-০৭-০৪

হোমনায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : কুমিল্লার হোমনায় মাদক মামলায় ১০ বছরের সশ্রম কারাদ-প্রাপ্ত আসামীসহ পরোয়ানাভুক্ত আরও ৮ জনকে গ্রেফতার করেছে হোমনা থানা পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার আসামীদের কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. শরীফ মিয়াকে তার বাড়ি হোমনা উপজেলার কালিপুর গাজী বাড়ি থেকে গ্রেফতার করে। সে ওই গ্রামের রমজান আলীর পুত্র। 
থানা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৩ অক্টোবর ফেনি জেলার ছাগলনাইয়া থানার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পশি^ম পাশে নিজ কুঞ্জুয়া এলাকা থেকে আনুমানিক পাঁচ লাখ টাকা মূল্যের এক হাজার পিস ইয়াবাসহ ছাগলনাইয়া থানা পুলিশের হাতে গ্রেফতার হন মো. শরীফ। এ ঘটনায় তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এতে গত ২৩ মে ২০২২খ্রি. তারিখে শরীফকে ১০ বাছরের সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও ৫ মাসের বিনাশ্রম কারাদ- দেন আদালত।  রোববার তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। সোমবার হোমনা থানা পুলিশ তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
অন্য আসামীরা হলেন- ডাকাতি প্রস্তুতির দায়ে জিআর মামলায় হোমনা উপজেলার ভিটি কালমিনা গ্রামের ইনু মিয়ার পুত্র কবির, ছোট ঘারমোড়া গ্রামের মোতালেব মিয়ার পুত্র সারোয়ার হোসেন ও মাদক মামলায় নিলখী স্বর্ণকার পাড়ার মৃত নান্নু মিয়ার পুত্র মো. কবির হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিআর মামলায় ওপারচর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রহিমা বেগম, সিরাজুল ইসলাম মানিকের ছেলে মো. মিজানুর রহমান ও রবিউল এবং আলীপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র সাদ্দাম হোসেন।
এ ব্যাপারে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ ডাকাতি, মাদক, নারী ও শিশু নির্যাতন দমন আইনে জিআর ও সিআর মামলায় আট আসামীর বিরুদ্ধে রোববার আদালতের পরোয়ানা পেয়ে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করি। এতে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী শরীফসহ অন্যদের গ্রেফতার করতে সক্ষম হই। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।v

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর