চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

অস্ট্রেলিয়ায় সাংবাদিকতায় অ্যাওয়ার্ড পেয়েছেন আখাউড়ার কৃতি সন্তান নির্জন মোশাররফ

অস্ট্রেলিয়ায় সাংবাদিকতায় অ্যাওয়ার্ড পেয়েছেন আখাউড়ার কৃতি সন্তান নির্জন মোশাররফ

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:২২ পিএম, ২০২২-১১-১৯

অস্ট্রেলিয়ায় সাংবাদিকতায় অ্যাওয়ার্ড পেয়েছেন আখাউড়ার কৃতি সন্তান নির্জন মোশাররফ

ইসমাঈল হোসেন, আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ায় সাংবাদিকতায় অবদান রেখে ‘অনার অব জার্নালিস্ট’ অ্যাওয়ার্ড পেয়েছেন নির্জন মোশাররফ। সম্প্রতি সিডনিতে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ পরিবেশে সিডনির স্থানীয় সরকারের প্রতিনিধিরা এ পুরস্কার তুলে দেন। পুরস্কারে বিবেচনায় রাখা হয় জন-বান্ধব সাংবাদিকতা, বস্তুনিষ্টতা ও  সার্বিক গ্রহণযোগ্যতা।

সিডনির পেরিপার্কের স্থানীয় হল রুমে এক বর্ণিল আয়োজনে এ পুরস্কারে ভূষিত করা হয়। আয়োজনের নেপথ্যে কাজ করে স্থানীয় গণমাধ্যম নবধারা নিউজ। 

গণমাধ্যটির দশবছর পূর্তির মাইলফলকে সাংবাদিকতাসহ আরও বেশ কয়েকটি ক্যাটাগরিতে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিনিধি কার্ল সালেহ, রাজ দত্ত, ডক্টর সাবরিন ফারুকী, ভাদ্রা উবায়বা, খলিল মাসুদসহ আরও অনেক গণ্যমান্য বাক্তিবর্গ। নবধারার কর্ণধার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে যোগদেন স্থানীয় মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন সংগঠনের নেতা ও পেশাজীবী অভিবাসীরা।

নির্জন মোশাররফ বাস করেন ওয়ের্স্টান অস্ট্রেলিয়ার পার্থে। সাংবাদিকতায় আছে চৌদ্দ বছরের অভিজ্ঞতা। বর্তমানে কাজ করছেন ঢাকা পোস্ট ও বাংলাভিশনে। তাছাড়া তিনি এবি নিউজ ইনন্টারন্যাশনালের চিফ রিপোর্টার হিসেবে নিয়োজিত আছ্নে। সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবে। টিম লিডার (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া) হিসেবে যুক্ত আছেন এমএলসি ইন্টারন্যাশনালে। লেখালেখি করছেন প্রবাসে থেকে। ‘ডার্ক চকলেট’ উপন্যাস দিয়ে লেখক হিসেবে যাত্রা শুরু করেছেন। রোমান্টিক ঘরানার থ্রিলার উপন্যাসটি এবছর বাজরে এসেছে। প্রকাশ পেয়েছে আন্তজার্তিক ভাবেও। ঢাকা, সিডনি ও লন্ডনে আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন হয় গ্রন্থটির। প্রকাশের অপেক্ষামান আছে আরো বেশ কয়েকটি থ্রিলার উপন্যাস। 

নির্জন মোশাররফের পুরো নাম মোশাররফ হোসেন নির্জন। তিনি আখাউড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের টি এন টি সংলগ্ন কলেজ পাড়ার আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর হোসেন সন্তান। সাংবাদিকতার হাতে খড়ি দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয়ে। তারপর কাজ করেছেন আনন্দদিন, আমাদের অর্থনীতি, খাসখবর, বাংলানিউজ টোয়েন্টি ফোর ও ডিবিসি টেলিভিশনে। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। তার সহধর্মনীও সাংবাদিক হিসেবে কাজ করছেন দেশীয় সংবাদ ভিত্তিক টেলিভিশন ডিবিসিতে।
নির্জন মোশাররফ ব্রাক্ষণবাড়ীয়ার তিতাস বিধৌত আখাউড়ায় জন্মগ্রহণ করেন। রেলওয়ে স্কুল, ভিক্টোরিয়া কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যায়ন করে পাড়ি জমান সুদূর অস্ট্রেলিয়ায়। সেখানে ইডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর সম্পন্ন করেন। সাংবাদিকতায় উচ্চ শিক্ষাসহ আছে বেশকিছু প্রফেশনাল কোর্স। পেশাগত জীবনে সাংবাদিকতা ছাড়াও পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্যভবনে ক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। 

তাছাড়াও আত্মপ্রকাশ করেছেন উদ্যোক্তা হিসেবেও। বিনিয়োগ করেছেন নিজ দেশে। ফ্যাশন হাউস, সুপারশপসহ আরো কিছু প্রতিষ্ঠানে বাংলাদেশিদের কর্মসংস্থানের জন্য হাত বাড়িয়েছেন। অবসরে বই পড়া, লেখালেখি করতে ভীষণ পছন্দ করেন তিনি। সুযোগ পেলেই ভ্রমণে বের হয়ে পড়েন; গড়ে তুলেন প্রকৃতির সঙ্গে সখ্য, আর সেখান থেকে রসদ যোগান লেখালেখির।
 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর