শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৮ পিএম, ২০২৩-১২-১৮
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের পূর্বেরগাঁয়ের এলাকার বাসিন্দা ইব্রাহিম মোল্লা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তার বাড়ি থেকে একটি এলইডি টিভি, একটি গ্যাস সিলিন্ডার, চুলা ও অন্যান্য মালামালসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রবিবার রাতে যে কোন সময় এ ঘটনাটি ঘটে। সোমবার দুপুরে এ বিষয়ে ইব্রাহিম মোল্লা বাদী রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ইব্রাহিম মোল্লা পরিবার নিয়ে বাড়িটি তালাবদ্ধ করে বেড়াতে যান। সোমবার সকালে বাড়িতে ফিরে দেখেন তার রুমের তালা ভাঙ্গা। এ সময় তার বাড়ি থেকে দুর্বৃত্তরা একটি এলইডি টিভি, একটি গ্যাস সিলিন্ডার, চুলা ও অন্যান্য মালামালসহ প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভূক্তভোগী ইব্রাহিম মোল্লা জানান, একই গ্রামের করিব উদ্দিন, আসিফ, শাহ জালাল ও আইয়ুব আলী রাতে আমার বাড়ির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে। তারা ইতোপূর্বে এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited